জোড়াসাঁকোয় কিশোরীকে গোডাউনে আটকে যৌন হেনস্থা, পুলিশের জালে অভিযুক্ত যুবক

জোড়াসাঁকোয় কিশোরীকে গোডাউনে আটকে যৌন হেনস্থা, পুলিশের জালে অভিযুক্ত যুবক

কলকাতার জোড়াসাঁকো এলাকায় ১৪ বছরের এক কিশোরীকে গোডাউনে আটকে রেখে যৌন হেনস্থার অভিযোগে মহম্মদ ইমতিয়াজ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই গোডাউনে হানা দিয়ে কিশোরীকে উদ্ধার করে এবং অভিযুক্তকে আটক করে। নিখোঁজ ডায়েরির ভিত্তিতে তদন্তে নেমে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার ধৃত যুবককে কলকাতার বিচারভবনের বিশেষ পকসো আদালতে হাজির করা হয়। সরকারি কৌঁসুলি দেবাশিস মল্লিক চৌধুরী জানান, ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের হয়েছে। ভারপ্রাপ্ত বিচারক শ্রুতিরূপা ঘোষ মাজি অভিযুক্তকে আগামী ১৩ এপ্রিল পর্যন্ত পুলিশি হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

আদালত এই ঘটনায় নির্যাতিতার গোপন জবানবন্দি রেকর্ড এবং শারীরিক পরীক্ষার আবেদন মঞ্জুর করেছে। চলতি সপ্তাহেই ব্যাংকশাল আদালতের বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের সামনে কিশোরীর জবানবন্দি নেওয়া হবে বলে জানা গেছে। পুলিশ ঘটনার পেছনে আর কোনো চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *