১০৬ গ্রাম নকল সোনা দিয়ে লক্ষাধিক টাকার প্রতারণা, পুলিশের জালে ২ জালিয়াত

১০৬ গ্রাম নকল সোনা দিয়ে লক্ষাধিক টাকার প্রতারণা, পুলিশের জালে ২ জালিয়াত

রাজারহাটের এক ব্যক্তিকে স্বর্ণবন্ধকী সংস্থার ঋণ পরিশোধের নাম করে ৭ লক্ষ ২৪ হাজার টাকা প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বাগুইআটি থানার পুলিশ। ধৃতদের নাম সুখেন বর্মণ ও ভাস্কর মণ্ডল। অভিযুক্তরা দাবি করেছিল, তাদের ১০৬.৬ গ্রাম সোনা বকেয়া ঋণের দায়ে আটকে আছে, যা ছাড়িয়ে দিলে তারা ওই ব্যক্তিকে দিয়ে দেবে। সরল বিশ্বাসে ওই ব্যক্তি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে তাদের বকেয়া টাকা মিটিয়ে দেন।

টাকা পরিশোধের পর অভিযুক্তরা ওই ব্যক্তির হাতে সোনা তুলে দিলেও পরে পরীক্ষায় দেখা যায় সেগুলি আসলে নকল। স্বর্ণবন্ধকী সংস্থা সাধারণত পরীক্ষা করেই সোনা জমা রাখে, তাই প্রাথমিকভাবে কোনো সন্দেহ হয়নি অভিযোগকারীর। সোমবার বাগুইআটি থানায় অভিযোগ দায়ের হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ তল্লাশি চালিয়ে দক্ষিণ দিনাজপুর ও দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা ওই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে।

পুলিশি তদন্তে জানা গেছে, ধৃতরা আগেও এই ধরণের প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত ছিল। এই চক্রে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং আত্মসাৎ করা টাকা ও ডিজিটাল নথির সন্ধানে তল্লাশি জারি রেখেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *