বিয়ের মণ্ডপেই খুলে পড়ল নকল চুল, কনের টাক দেখে সরাসরি বিচ্ছেদের পথে বর

বিয়ের মণ্ডপেই খুলে পড়ল নকল চুল, কনের টাক দেখে সরাসরি বিচ্ছেদের পথে বর

উত্তরপ্রদেশের পিপিগঞ্জে এক ধুমধাম করে হওয়া বিয়ের মাত্র ১৫ দিনের মাথায় দম্পতি বিচ্ছেদের দ্বারপ্রান্তে পৌঁছেছেন। বিয়ের পর আনন্দেই নববধূকে নিয়ে ঘরে ফিরেছিলেন বর, শ্বশুরবাড়িতেও সাদরে বরণ করা হয় তাকে। কিন্তু উৎসবের রেশ কাটতে না কাটতেই সামনে আসে কনের এক গোপন সত্য। হঠাৎ করেই একদিন কনের মাথার উইগ বা পরচুলা খুলে পড়ায় জানা যায় যে তিনি সম্পূর্ণ টেকো। এই ঘটনায় হতবাক হয়ে যান স্বামী ও তার পরিবার।

ঘটনা জানাজানি হতেই বরের পরিবার কনের মাকে ডেকে পাঠান এবং বিষয়টি লুকানোর অভিযোগে ব্যাপক বিতণ্ডা শুরু হয়। শ্বশুরবাড়ির লোকজনের দাবি, কনের মাথায় একটিও চুল নেই—এই সত্য গোপন করে তাদের সঙ্গে বড় ধরনের প্রতারণা করা হয়েছে। বর্তমানে নববধূকে তার বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং বিষয়টি শেষ পর্যন্ত পুলিশের কাছে গড়িয়েছে।

অন্যদিকে কনের মা পিপিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি চান তার মেয়ে যেন পুনরায় শ্বশুরবাড়িতে ফিরে যেতে পারে, কিন্তু স্বামী তাকে আর গ্রহণ করতে রাজি নন। পুলিশ উভয় পক্ষকে নিয়ে থানায় বৈঠক করলেও কোনো সমাধান মেলেনি। উভয় পক্ষই নিজেদের সিদ্ধান্তে অনড় থাকায় পুলিশ আগামী এক সপ্তাহের মধ্যে আবারও আলোচনার ডাক দিয়েছে। পুলিশ জানিয়েছে, সমঝোতা না হলে পরবর্তী আইনি পদক্ষেপ হিসেবে মামলা দায়ের করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *