রাস্তার ধারে দাঁড়িয়ে দুলছিল লাল রঙের গাড়ি, জানলা খুলতেই যা দেখল পুলিশ তাতে চক্ষু চড়কগাছ সকলের

উত্তরপ্রদেশের গোরক্ষপুরে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি রহস্যময় লাল গাড়িকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। জনৈক পথচারীরা লক্ষ্য করেন, নির্জন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি চকচকে লাল রঙের গাড়ি অদ্ভুতভাবে দুলছে। গাড়ির কাচ কালো ফিল্ম দিয়ে ঢাকা থাকায় বাইরে থেকে ভেতরে কিছুই দেখা যাচ্ছিল না। এই অস্বাভাবিক দৃশ্য দেখে স্থানীয়দের মনে সন্দেহের দানা বাঁধে এবং তারা দ্রুত পুলিশকে খবর দেন।
খবর পেয়ে খোরবার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সাহারা ক্লাবের কাছে দাঁড়িয়ে থাকা ওই গাড়ির জানলা কড়া নাড়তেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। দেখা যায়, গাড়ির ভেতরে এক যুবক ও এক যুবতী আপত্তিকর অবস্থায় লিপ্ত রয়েছেন। অভিযুক্ত যুবকের নাম অমিত, সে চৌরিচৌরা এলাকার বাসিন্দা। অন্যদিকে যুবতী চিলুয়াতাল এলাকার বাসিন্দা বলে জানা গেছে। ঘটনাস্থলে উপস্থিত মহিলা পুলিশকর্মীদের সহায়তায় দুজনকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, জনসমক্ষে অশ্লীলতায় লিপ্ত হওয়ার অভিযোগে ওই যুগলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের গাড়িটিও বাজেয়াপ্ত (সিজ) করা হয়েছে। পরবর্তীকালে তাদের থানায় নিয়ে যাওয়া হয় এবং পরিবারের সদস্যদের উপস্থিতিতে ব্যক্তিগত মুচলেকায় ছেড়ে দেওয়া হয়। খোরবার থানার ভারপ্রাপ্ত পরিদর্শক নাসির হোসেন জানান, সামাজিক শালীনতা বজায় রাখতে এই ধরনের ঘটনার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। জনসাধারণের পক্ষ থেকেও এই ধরনের ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়েছে।