চুরির অপবাদে সাত বছরের শিশুকে ৫ ঘণ্টা ফ্রিজে বন্দি, গ্রেপ্তার পাষণ্ড দোকানি

চুরির অপবাদে সাত বছরের শিশুকে ৫ ঘণ্টা ফ্রিজে বন্দি, গ্রেপ্তার পাষণ্ড দোকানি

উত্তরপ্রদেশের হাপুর জেলায় চোর সন্দেহে সাত বছরের এক শিশুকে অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে এক দোকানির বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, দোকানে চুরির অপবাদ দিয়ে ওই নাবালককে টানা পাঁচ ঘণ্টা একটি ফ্রিজের ভেতরে আটকে রাখা হয়। এই নক্কারজনক ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ঘটনার সময় অভিযুক্ত দোকানি শিশুটিকে বারবার প্রাণনাশের ও গলা কেটে ফেলার হুমকি দেয় বলে জানা গেছে। ভিডিওতে দেখা যায়, শিশুটি বারবার অনুরোধ করা সত্ত্বেও পাষণ্ড দোকানি তাকে ফ্রিজ থেকে বের হতে দেয়নি। দীর্ঘক্ষণ হিমাঙ্কের কাছাকাছি তাপমাত্রায় আটকে থাকায় শিশুটি শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছে এবং বর্তমানে অত্যন্ত অসুস্থ।

নির্যাতিত শিশুটির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পর থেকে সে গভীর মানসিক ট্রমার মধ্যে রয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে অভিযুক্ত দোকানদারকে গ্রেপ্তার করেছে। বর্তমানে বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *