সুস্থ হার্ট ও দীর্ঘায়ু পেতে মাংস নয় বরং ডায়েটে রাখুন উদ্ভিজ্জ প্রোটিন

সুস্থ হার্ট ও দীর্ঘায়ু পেতে মাংস নয় বরং ডায়েটে রাখুন উদ্ভিজ্জ প্রোটিন

আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক গবেষণায় হৃদরোগের ঝুঁকি কমাতে খাদ্যাভ্যাসে বড়সড় পরিবর্তনের পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, শরীর সুস্থ রাখতে দুগ্ধজাত চর্বি বা অ্যানিম্যাল প্রোটিন কমিয়ে ডায়েটে ‘প্ল্যান্ট-বেসড প্রোটিন’ বা উদ্ভিজ্জ প্রোটিন অন্তর্ভুক্ত করা জরুরি। এটি শরীরে স্যাচুরেটেড ফ্যাটের মাত্রা কমিয়ে হৃদযন্ত্রকে সচল রাখতে এবং মেদ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে।

প্ল্যান্ট-বেসড প্রোটিন মূলত গাছপালা বা উদ্ভিদ থেকে প্রাপ্ত প্রোটিন, যা ফাইবার ও প্রয়োজনীয় ভিটামিনে ভরপুর। দিল্লির আরএমএল হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডঃ সুভাষ গিরি জানান, ডাল (মুগ, মসুর, অড়হর), ছোলা, রাজমা, সয়াবিন, বাদাম, চিয়া সিড এবং ব্রাউন রাইসের মতো খাবার উদ্ভিজ্জ প্রোটিনের অন্যতম উৎস। দুগ্ধজাত পণ্যের তুলনায় এগুলোতে চর্বি কম থাকায় তা স্থূলতা ও হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। এছাড়া উদ্ভিজ্জ প্রোটিন দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে, যা অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমায়।

তবে ডায়েটে এই পরিবর্তন আনার ক্ষেত্রে কিছু সতর্কতাও প্রয়োজন। চিকিৎসকদের মতে, যারা পুরোপুরি উদ্ভিজ্জ খাবারের ওপর নির্ভরশীল, তাদের শরীরে ভিটামিন B12 এবং আয়রনের অভাব হওয়ার সম্ভাবনা থাকে। তাই দীর্ঘদিনের খাদ্যাভ্যাস পরিবর্তন করার আগে বা নতুন কোনো ডায়েট চার্ট অনুসরণ করার আগে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া একান্ত প্রয়োজন। সঠিক ভারসাম্য বজায় রেখে উদ্ভিজ্জ প্রোটিন গ্রহণ করলে হার্ট অ্যাটাক ও হজমের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *