‘সিপিএম তো শূন্য পাওয়া দল’, প্রচারের ময়দানে প্রশ্ন শুনেই মেজাজ হারালেন তৃণমূল নেতা প্রতীক উর

‘সিপিএম তো শূন্য পাওয়া দল’, প্রচারের ময়দানে প্রশ্ন শুনেই মেজাজ হারালেন তৃণমূল নেতা প্রতীক উর

একসময় সিপিএমের তরুণ তুর্কি হিসেবে পরিচিত থাকলেও, বর্তমানে তৃণমূলের মুখপাত্র প্রতীক উর রহমান সাবেক দলের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলে মেজাজ হারালেন। উত্তরপাড়ার তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচারে গিয়ে বামেদের নিয়ে প্রশ্নের মুখে পড়েন তিনি। মেজাজ হারিয়ে প্রতীক বলেন, “সিপিএম একটি শূন্য পাওয়া দল, ওদের আগে প্রাসঙ্গিক হতে বলুন।” তাঁর এই মন্তব্যের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে পড়েছে।

দীর্ঘ ১৮ বছর বাম রাজনীতির সঙ্গে যুক্ত থাকা প্রতীক উর গত ফেব্রুয়ারিতে সিপিএম ত্যাগ করে তৃণমূলে যোগ দেন। ছাত্র রাজনীতি থেকে শুরু করে দলের রাজ্য কমিটিতে জায়গা পাওয়া এই নেতা একসময় বর্তমান সরকারের তীব্র সমালোচক ছিলেন। তবে এবারের বিধানসভা নির্বাচনে ঘাসফুল শিবিরের হয়ে প্রচারের ময়দানে নেমে তিনি সম্পূর্ণ বিপরীত অবস্থানে দাঁড়িয়ে রাজ্য সরকারের উন্নয়নের পক্ষে সওয়াল করছেন।

প্রতীক উরের এই ডিগবাজি ও সাম্প্রতিক মন্তব্য ঘিরে নেটিজেনদের মধ্যে সমালোচনার ঝড় উঠেছে। ভাইরাল হওয়া ভিডিওর কমেন্ট বক্সে সাধারণ মানুষ তাঁকে ‘গিরগিটি’ বলে কটাক্ষ করতেও ছাড়ছেন না। বাম জমানার শিল্প ও চাকরির ক্ষতি নিয়ে সরব হওয়া প্রতীকের এই রাজনৈতিক অবস্থান পরিবর্তনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতির আঙিনা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *