জামিনের শর্ত লঙ্ঘন ও ফের প্রতারণা পুনরায় পুলিশের খাঁচায় সঙ্গীতশিল্পী মইনুল আহসান নোবেল

জামিনের শর্ত লঙ্ঘন ও ফের প্রতারণা পুনরায় পুলিশের খাঁচায় সঙ্গীতশিল্পী মইনুল আহসান নোবেল

বিতর্কিত বাংলাদেশি সঙ্গীতশিল্পী মইনুল আহসান নোবেলকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে এক তরুণীকে হেনস্তা ও প্রতারণার মামলায় তিনি জামিন পেলেও সেই জামিনের শর্ত পালনে ব্যর্থ হয়েছেন। আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগে তাঁর জামিন বাতিল করে পুনরায় তাঁকে আইনি হেফাজতে নেওয়া হয়েছে।

জানা গেছে, পূর্ববর্তী মামলায় জামিন পাওয়ার জন্য নোবেলকে অভিযোগকারিণী তরুণীকে বিবাহ করা এবং তাঁর থেকে নেওয়া ১৪ লক্ষ টাকা ফেরত দেওয়ার শর্ত দেওয়া হয়েছিল। তবে মুক্ত হওয়ার পর নোবেল সেই প্রতিশ্রুতি রক্ষা করেননি। উল্টে ওই তরুণীকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করার নতুন অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

বারবার আইনি জটিলতায় জড়িয়ে পড়া নোবেলের এই কর্মকাণ্ডে সংগীত অঙ্গনে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মাদক সেবন, অশালীন মন্তব্য এবং প্রতারণার মতো ধারাবাহিক বিতর্ক শিল্পীর ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। আদালতের কঠোর অবস্থানের কারণে নোবেলের ভবিষ্যৎ আইনি পরিণতি এখন কোন দিকে যায়, সেদিকেই নজর রাখছেন ভক্তরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *