ইরানে স্থল হামলা হলে কেউ প্রাণে বাঁচবে না, আমেরিকাকে কড়া হুঁশিয়ারি সেনাপ্রধানের

ইরানে স্থল হামলা হলে কেউ প্রাণে বাঁচবে না, আমেরিকাকে কড়া হুঁশিয়ারি সেনাপ্রধানের

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির অবনতির মাঝে শত্রুপক্ষকে চরম হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। বৃহস্পতিবার তিনি স্পষ্টভাবে জানান, কোনো দেশ যদি ইরানের মাটিতে স্থলপথে আক্রমণ চালানোর দুঃসাহস দেখায়, তবে তার পরিণতি হবে ভয়াবহ। বিশেষ করে আমেরিকা ও ইসরায়েলি বাহিনীর সম্ভাব্য আগ্রাসনের প্রতি ইঙ্গিত করে হাতামি হুঁশিয়ারি দেন যে, স্থল অভিযানে আসা একজন সেনাও আর জীবিত অবস্থায় ফিরতে পারবে না।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে সেনাপ্রধান জানান, দেশের সশস্ত্র বাহিনী যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় আক্রমণ ও প্রতিরক্ষা উভয় ক্ষেত্রেই সম্পূর্ণ প্রস্তুত। শত্রুদের প্রতিটি গতিবিধির ওপর অত্যন্ত সতর্কতা ও সন্দেহের সাথে কড়া নজর রাখা হচ্ছে। হাতামি জোর দিয়ে বলেন, যতক্ষণ না ইরানের কৌশলগত লক্ষ্য পূরণ হচ্ছে এবং দেশের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে, ততক্ষণ সামরিক তৎপরতা ও পাল্টা কৌশল অব্যাহত থাকবে।

অন্যদিকে, হোয়াইট হাউস পশ্চিম এশিয়ায় অতিরিক্ত মার্কিন সেনা মোতায়েনের কথা স্বীকার করেছে। পেন্টাগন ইরানে কয়েক সপ্তাহের জন্য বিশেষ স্থল অভিযানের পরিকল্পনা তৈরি করছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক বিকল্পের সম্ভাবনা নাকচ না করায় মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। এই পরিস্থিতিতে তেহরান তাদের প্রতিরক্ষা বলয় আরও শক্তিশালী করার পাশাপাশি কঠোর সামরিক জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *