তৃণমূল নেতা কাজল শেখের সম্পত্তির পাহাড় দেখে চক্ষু চড়কগাছ রাজনৈতিক মহলের

তৃণমূল নেতা কাজল শেখের সম্পত্তির পাহাড় দেখে চক্ষু চড়কগাছ রাজনৈতিক মহলের

বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূলের দাপুটে নেতা কাজল শেখ এবার হাসন বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তিনি ও তাঁর স্ত্রী নাহিদা খাতুন যে সম্পত্তির খতিয়ান দিয়েছেন, তা রীতিমতো নজরকাড়া। ২০২৪-২৫ অর্থবর্ষে কাজলের বার্ষিক আয় ৮ লক্ষ ৩১ হাজার ২৯৪ টাকা এবং তাঁর স্ত্রীর আয় ৭ লক্ষ ৫৯ হাজার ৩৬৩ টাকা। বর্তমানে কাজল শেখের হাতে নগদ ১ লক্ষ ১৭ হাজার ২৫৬ টাকা থাকলেও তাঁর নামে বিভিন্ন ব্যাঙ্কে গচ্ছিত রয়েছে প্রায় ৫৩ লক্ষ টাকা।

স্থাবর সম্পত্তির নিরিখেও কাজল শেখ বেশ প্রভাবশালী। হলফনামা অনুযায়ী, তাঁর নিজের নামে ১ কোটি ৫৩ লক্ষ ৮৫ হাজার ৬৭০ টাকার স্থাবর সম্পত্তি রয়েছে। এর মধ্যে কৃষিজমি ও পুকুর ছাড়াও একাধিক বাড়ি রয়েছে। অন্যদিকে, তাঁর স্ত্রীর নামে রয়েছে প্রায় ৯৩ লক্ষ টাকার স্থাবর সম্পত্তি এবং ১৩ লক্ষ টাকার বেশি মূল্যের সোনার গয়না। দম্পতির মোট অস্থাবর সম্পত্তির পরিমাণও কয়েক লক্ষ টাকা ছাড়িয়েছে।

নানুর ও শান্তিনিকেতনের বিভিন্ন ব্যাঙ্কে গচ্ছিত এই বিপুল পরিমাণ অর্থ এবং বিশাল ভূসম্পত্তি এখন বীরভূমের রাজনৈতিক চর্চার কেন্দ্রবিন্দু। একসময় অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে দলের হাল ধরা এই নেতার বিরুদ্ধে বর্তমানে মোট ৬টি মামলা চলছে। হলফনামায় দেওয়া এই তথ্যগুলি প্রকাশ্যে আসতেই কাজল শেখ ও তাঁর পরিবারের আর্থিক সমৃদ্ধি নিয়ে জেলাজুড়ে ব্যাপক শোরগোল শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *