পাকিস্তানে ভয়াবহ আত্মঘাতী হামলায় ৫ জনের মৃত্যু, রণক্ষেত্র খাইবার পাখতুনখোয়া

পাকিস্তানে ভয়াবহ আত্মঘাতী হামলায় ৫ জনের মৃত্যু, রণক্ষেত্র খাইবার পাখতুনখোয়া

গৃহযুদ্ধে জর্জরিত পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ফের আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে নারী ও শিশুসহ অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। আফগানিস্তান সীমান্তবর্তী বান্নু জেলার ডোমেল তহশিলের একটি থানাকে লক্ষ্য করে এই হামলা চালায় বন্দুকধারীরা। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর পরপরই শুরু হয় ব্যাপক গুলিবর্ষণ।

এই হামলায় অন্তত চারজন পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপরই পাক সেনা ও পুলিশ দ্রুত উদ্ধার অভিযান শুরু করে এবং ঘটনাস্থল থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়। বিস্ফোরণের বিকট শব্দে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্তমানে স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।

বিদ্রোহী গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) ও পাক সেনার দীর্ঘদিনের সংঘর্ষে এই অঞ্চলটি অশান্ত হয়ে আছে। বিদ্রোহীদের দাবি তারা পাকিস্তানে অবহেলিত, অন্যদিকে পাক প্রশাসনের অভিযোগ আফগান মদতে দেশকে অস্থির করার চেষ্টা চলছে। এই রক্তাক্ত হামলার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *