রণক্ষেত্রে চরম উত্তেজনা: যুদ্ধের মাঝপথেই সেনাপ্রধান র‌্যান্ডি জর্জকে ছাঁটাই করল হোয়াইট হাউস

রণক্ষেত্রে চরম উত্তেজনা: যুদ্ধের মাঝপথেই সেনাপ্রধান র‌্যান্ডি জর্জকে ছাঁটাই করল হোয়াইট হাউস

পশ্চিম এশিয়ায় ইজরায়েল, ইরান ও আমেরিকার ত্রিমুখী সংঘাতের আবহে নাটকীয় মোড় নিল মার্কিন প্রতিরক্ষা নীতি। যুদ্ধের উত্তেজনার মধ্যেই সেনার চিফ অফ স্টাফ জেনারেল র‌্যান্ডি জর্জকে পদত্যাগের নির্দেশ দিল হোয়াইট হাউস। প্রতিরক্ষা সচিব পিটার হেগসেথের নির্দেশে পোড়খাওয়া এই সেনা আধিকারিককে শুক্রবারই সরে যেতে বলা হয়েছে। স্বাভাবিক মেয়াদের এক বছর আগেই তাঁর এই বিদায়ে বিশ্বজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে।

পেন্টাগন তাঁর দীর্ঘ কর্মজীবনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেও এই আকস্মিক পরিবর্তনের নেপথ্যে সুনির্দিষ্ট কোনো কারণ দর্শানো হয়নি। ৪১তম চিফ অফ আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব পালনের আগে জর্জ ইরাক ও আফগানিস্তান যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। জো বাইডেন প্রশাসনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই জেনারেলকে সরিয়ে দেওয়ার ঘটনায় পেন্টাগনের অন্দরে বড়সড় রদবদলের ইঙ্গিত মিলছে।

সূত্রের খবর, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন জাতীয় নিরাপত্তা নীতি কার্যকর করতেই প্রতিরক্ষা দফতরকে ঢেলে সাজানো হচ্ছে। এই প্রক্রিয়ায় ইতিমধ্যেই একাধিক শীর্ষ জেনারেল ও অ্যাডমিরালকে অপসারিত করা হয়েছে। বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে অভিজ্ঞ একজন সেনানায়ককে সরিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত মার্কিন সামরিক কৌশলে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *