ইরান যুদ্ধের উত্তেজনার মধ্যেই বরখাস্ত মার্কিন সেনা সর্বাধিনায়ক, ট্রাম্পের সঙ্গে বিবাদে ইতি?

ইরান যুদ্ধের উত্তেজনার মধ্যেই বরখাস্ত মার্কিন সেনা সর্বাধিনায়ক, ট্রাম্পের সঙ্গে বিবাদে ইতি?

ইরানের বিরুদ্ধে পুরোদমে যুদ্ধ চলাকালীনই নাটকীয়ভাবে মার্কিন সেনা সর্বাধিনায়ক জেনারেল র‍্যান্ডি জর্জকে বরখাস্ত করল ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার আমেরিকার প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সেনার সর্বোচ্চ পদ থেকে র‍্যান্ডিকে সরে দাঁড়ানোর নির্দেশ দেন। আমেরিকার সামরিক ইতিহাসে এই প্রথম যুদ্ধের মতো সংকটময় পরিস্থিতিতে কোনও সেনাপ্রধানকে মেয়াদ শেষের প্রায় দেড় বছর আগেই পদচ্যুত করা হলো।

পেন্টাগনের বিবৃতিতে জেনারেল র‍্যান্ডির ৪১তম সেনাপ্রধান হিসেবে অবসরের কথা জানানো হলেও, নেপথ্যে গভীর নীতিগত দ্বন্দ্বের ইঙ্গিত মিলেছে। জানা গেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষা সচিব হেগসেথ মার্কিন প্রতিরক্ষা কাঠামো ঢেলে সাজানোর যে পরিকল্পনা নিয়েছেন, র‍্যান্ডি তার বিরোধী ছিলেন। পুরনো সামরিক পন্থায় অনড় থাকা এবং ইরান যুদ্ধ পরিচালনার কৌশল নিয়ে প্রশাসনের সঙ্গে তাঁর তীব্র বিরোধ তৈরি হয়।

এদিকে আমেরিকার অভ্যন্তরে এই যুদ্ধ নিয়ে জনরোষ ক্রমেই বাড়ছে। সাধারণ মানুষের দাবি, জাতীয়তাবাদের দোহাই দিয়ে যুদ্ধ না চালিয়ে প্রেসিডেন্টের উচিত দেশের নড়বড়ে অর্থনৈতিক উন্নয়নে মন দেওয়া। প্রশাসনের শীর্ষ স্তরে এই অস্থিরতা এবং ট্রাম্পের ‘যুদ্ধবাজ’ ভাবমূর্তি নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে, যা মার্কিন সামরিক কৌশলে বড়সড় পরিবর্তনের আভাস দিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *