এসি চালিয়েও বিদ্যুতের বিল কমানোর দুর্দান্ত কৌশল জেনে নিন

প্রথম দফার ভোটের কাউন্টডাউন শুরু হতেই ভোটার তালিকা নিয়ে চরম উত্তেজনা তৈরি হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত তথ্যানুসারে, প্রথম দফায় অ্যাডজুডিকেশনের তালিকায় থাকা ৩৬ লক্ষ নামের মধ্যে প্রায় ৪৫ শতাংশ অর্থাৎ আনুমানিক ১৭ লক্ষ নাম তালিকা থেকে বাদ পড়েছে। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণের আগে এত বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ায় রাজ্য জুড়ে শোরগোল পড়ে গিয়েছে এবং জনমনে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সময়ের অভাব এই পরিস্থিতির জটিলতা আরও বাড়িয়ে দিয়েছে। আগামী ৬ এপ্রিল প্রথম দফার ১৫২টি বিধানসভা আসনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এবং ওই দিনই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা। প্রশ্ন উঠছে, এই ১৭ লক্ষ মানুষ কি হাতে থাকা মাত্র দু’দিনের মধ্যে পুনরায় আবেদন করে নিজেদের অধিকার ফিরে পাবেন? নিয়ম অনুযায়ী নাম বাদ পড়লে ট্রাইব্যুনালে আপিল করার কথা থাকলেও, আশ্চর্যের বিষয় হলো এখনও পর্যন্ত সেই ট্রাইব্যুনালই গঠন করা হয়নি।
ইতিমধ্যেই মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে ১৫২টি আসনের জন্য একাধিক সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হয়েছে। তবে ট্রাইব্যুনাল ছাড়া এই আইনি লড়াই লড়া সাধারণ মানুষের পক্ষে প্রায় আসাম্ভব হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক মহলে একে ‘পরিকল্পিত’ ঘটনা হিসেবে অভিহিত করা হচ্ছে। নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা এবং অন্তর্ভুক্তিকরণ নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। এখন দেখার বিষয়, কমিশন এই বিপুল সংখ্যক মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় শেষ মুহূর্তে কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে কি না।