দীঘায় ভোটের ডিউটিতে এসে সিআরপিএফ জওয়ানের রহস্যজনক আত্মহত্যা

দীঘায় ভোটের ডিউটিতে এসে সিআরপিএফ জওয়ানের রহস্যজনক আত্মহত্যা

পূর্ব মেদিনীপুরের দীঘায় নির্বাচনী কর্তব্য পালনে এসে এক সিআরপিএফ জওয়ানের আত্মহত্যার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত জওয়ানের নাম বীরেন্দ্র সিং (৪৩), যিনি হরিয়ানার ভিওয়ানি জেলার বাসিন্দা ছিলেন। তিনি সিআরপিএফ-এর ১৩১ নম্বর আলফা ইউনিটের হেড কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। আজ ভোর ৫টা নাগাদ দীঘা বিদ্যাভবন স্কুলের অস্থায়ী ক্যাম্পে নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে তিনি জীবনাবসান ঘটান।

গুলির শব্দ শুনে সহকর্মী ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাঁকে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ক্যাম্পের সহকর্মী ও প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করার পাশাপাশি ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।

প্রাথমিকভাবে আত্মহত্যার নেপথ্যে কোনো ব্যক্তিগত কারণ নাকি কর্মক্ষেত্রের মানসিক চাপ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্ত শুরু করেছে। নির্বাচনী আবহে একজন কর্তব্যরত জওয়ানের এমন মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *