শিল্পাঞ্চলে হাইভোল্টেজ মনোনয়ন: তৃণমূলের শক্তি প্রদর্শন বনাম বিজেপির ধর্মীয় আচার

শিল্পাঞ্চলে হাইভোল্টেজ মনোনয়ন: তৃণমূলের শক্তি প্রদর্শন বনাম বিজেপির ধর্মীয় আচার

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শিল্পাঞ্চল দুর্গাপুরে রাজনৈতিক পারদ তুঙ্গে। বুধবার দুর্গাপুর মহকুমা শাসক দপ্তরে পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের দুই প্রধান প্রতিদ্বন্দ্বীর মনোনয়ন জমাকে কেন্দ্র করে ভিন্ন চিত্র ধরা পড়ল। একদিকে শাসক দলের বিশাল জনসমর্থন ও মিছিল, অন্যদিকে বিরোধী শিবিরের ঘরোয়া শাস্ত্রীয় আচারের মাধ্যমে নির্বাচনী লড়াইয়ের সূচনা নজর কেড়েছে রাজনৈতিক মহলের।

পাণ্ডবেশ্বরের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী সিধু-কানু স্টেডিয়াম চত্বর থেকে এক বিশাল রোড শো-র মাধ্যমে মনোনয়ন জমা দিতে আসেন। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে শুরু হওয়া এই কর্মসূচিতে কর্মী-সমর্থকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী নরেন্দ্রনাথবাবু এই জনজোয়ারকে সাংগঠনিক শক্তির বহিঃপ্রকাশ বলে দাবি করেন এবং বিরোধীদের কর্মসূচীকে কটাক্ষ করেন।

অন্যদিকে, বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি মৎস্য পুজো ও শাস্ত্রীয় রীতিনীতি মেনে অত্যন্ত অনাড়ম্বরভাবে মনোনয়ন দাখিল করেন। অল্প কয়েকজন সঙ্গীকে নিয়ে মহকুমা শাসক দপ্তরে পৌঁছে তিনি জানান, মানুষের আশীর্বাদই তাঁর প্রধান শক্তি। একই দিনে বামফ্রন্টের প্রার্থীরাও তাঁদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। দুর্গাপুর পূর্ব, পশ্চিম, রানিগঞ্জ ও পাণ্ডবেশ্বর কেন্দ্রের সিপিএম প্রার্থীরা সুশৃঙ্খলভাবে নিজ নিজ মনোনয়নপত্র পেশ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *