রাজনৈতিক লড়াইয়ে জেতার প্রত্যয় স্বপ্না বর্মনের, রাজগঞ্জে একগুচ্ছ উন্নয়নের প্রতিশ্রুতি অভিষেকের

রাজনৈতিক লড়াইয়ে জেতার প্রত্যয় স্বপ্না বর্মনের, রাজগঞ্জে একগুচ্ছ উন্নয়নের প্রতিশ্রুতি অভিষেকের

জলপাইগুড়ির রাজগঞ্জে তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মনের সমর্থনে আয়োজিত জনসভা থেকে একগুচ্ছ নতুন প্রকল্পের প্রতিশ্রুতি দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ঘোষণা করেন, আগামীতে তৃণমূল সরকার ক্ষমতায় এলে ছয় মাসের মধ্যে রাজগঞ্জে দমকল কেন্দ্র ও নতুন হিমঘর নির্মাণ করা হবে। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, এশিয়াডে সোনাজয়ী স্বপ্নার মনোনয়ন রুখতে কেন্দ্রীয় সরকার বাধা সৃষ্টি করেছিল, যার প্রতিকারে প্রার্থীকে আদালতের দ্বারস্থ হতে হয়।

প্রার্থী স্বপ্না বর্মন সভায় নিজের আত্মবিশ্বাসের কথা জানিয়ে বলেন, রাজনীতিতে নতুন হলেও লড়াই করতে তিনি পিছপা হবেন না। খেলার মাঠের জেদ বজায় রেখে এবার তিনি মানুষের অধিকারের জন্য লড়বেন এবং সর্বদা এলাকার মানুষের পাশে থাকবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও জানান, স্বপ্না জয়ী হলে বর্তমান বিধায়ক খগেশ্বর রায়ের আসাম্পূর্ণ কাজগুলো অগ্রাধিকারের ভিত্তিতে শেষ করবেন এবং খগেশ্বর রায় অভিভাবক হিসেবে সেই উন্নয়নমূলক কাজের তদারকি করবেন।

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজগঞ্জের উন্নয়নে বিগত বছরের খতিয়ান তুলে ধরেন। তিনি সার্কিট বেঞ্চ, মেডিকেল কলেজ ও সেতু নির্মাণের মতো পরিকাঠামোগত সাফল্যের পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার এবং রূপশ্রী প্রকল্পের উপভোক্তাদের পরিসংখ্যান পেশ করেন। সভায় বিপুল সংখ্যক মহিলার উপস্থিতিকে ‘নারী শক্তির জয়’ হিসেবে উল্লেখ করে তিনি রাজগঞ্জে তৃণমূলের বিশাল ব্যবধানে জয়ের ব্যাপারে নিজের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *