স্টেশনে ট্রেন ঢুকতেই যুবককে মরণধাক্কা! সিয়াটলে হাড়হিম করা ঘটনার ভিডিও ভাইরাল

স্টেশনে ট্রেন ঢুকতেই যুবককে মরণধাক্কা! সিয়াটলে হাড়হিম করা ঘটনার ভিডিও ভাইরাল

আমেরিকার সিয়াটলের নর্থগেট স্টেশনে এক যুবককে চলন্ত ট্রেনের সামনে ধাক্কা দেওয়ার একটি রোমহর্ষক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গত ১৯ মার্চ পিটার মাইকেল ওয়ালব্রুন নামের এক ব্যক্তি প্ল্যাটফর্মে ট্রেনের জন্য অপেক্ষা করার সময় হঠাৎই ২৬ বছর বয়সী এলিসিও মেলেনডেজ তাকে পেছন থেকে দুবার ধাক্কা দেন। অল্পের জন্য রক্ষা পেলেও এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।

ভিডিওতে দেখা গেছে, ট্রেনটি স্টেশনে প্রবেশ করার ঠিক আগ মুহূর্তে মেলেনডেজ অতর্কিতে হামলা চালান। তবে পিটার কোনোমতে নিজের ভারসাম্য বজায় রাখতে সক্ষম হওয়ায় রেললাইনে পড়ে যাওয়া থেকে বেঁচে যান। এরপর হামলাকারীর সঙ্গে তার ধস্তাধস্তি হয় এবং একপর্যায়ে অভিযুক্ত যুবক সেখান থেকে পালিয়ে যান। এই ভয়াবহ দৃশ্য দেখে নেটিজেনরা শিউরে উঠছেন।

ঘটনার পাঁচ দিন পর পুলিশ এলিসিও মেলেনডেজকে নিকটস্থ একটি মানসিক স্বাস্থ্যকেন্দ্র থেকে গ্রেপ্তার করে। তদন্তে জানা গেছে, অভিযুক্ত যুবক সিজোফ্রেনিয়ায় আক্রান্ত এবং এর আগেও নিজের বোনকে ছুরিকাঘাত করার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। আদালতের নির্দেশে তিনি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে বেরিয়ে এমন কাণ্ড ঘটানোয় নিরাপত্তা ও কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে প্রশ্ন উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *