পুলিশে চাকরির সুবর্ণ সুযোগ, রাজ্যে কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ আবেদনের শেষ তারিখ দোরগোড়ায়

আপনি কি পুলিশে যোগ দিয়ে দেশের সেবা করতে চান? তবে আপনার জন্য রয়েছে এক দারুণ সুখবর। অরুণাচল প্রদেশ কর্মচারী নির্বাচন বোর্ড কনস্টেবল পদে নিয়োগের জন্য বিশাল বিজ্ঞপ্তি জারি করেছে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা এপিএসএসবির অফিসিয়াল ওয়েবসাইট apssb.nic.in এ গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। মোট ৯৮৪টি শূন্যপদের জন্য এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, যেখানে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীই আবেদনের সুযোগ পাচ্ছেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৩ মার্চ থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে এবং তা আগামী ১০ এপ্রিল ২০২৬ পর্যন্ত চলবে। এই নিয়োগের আওতায় সিভিল পুলিশ কনস্টেবল, আইআরবিএন কনস্টেবল, ফায়ারম্যান এবং স্পেশাল টাইগার গার্ডের মতো বিভিন্ন বিভাগে কর্মী নেওয়া হবে। প্রার্থীদের সুবিধার্থে জানানো হচ্ছে যে, আগামী ১০ মে সম্ভাব্য লিখিত পরীক্ষার তারিখ ধার্য করা হয়েছে এবং ২৫ মে থেকে শারীরিক সক্ষমতার পরীক্ষা (PET/PST) শুরু হতে পারে।
আবেদনকারীদের জন্য শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য নথি আপলোড করা বাধ্যতামূলক। সাধারণ বিভাগের প্রার্থীদের জন্য আবেদন ফি ২০০ টাকা এবং এপিএসটি প্রার্থীদের জন্য ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। সফলভাবে নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত বেতন পাবেন। এর পাশাপাশি ডিএ এবং এইচআরএ-র মতো অন্যান্য সরকারি ভাতাও মিলবে।
আগ্রহী প্রার্থীদের শেষ মুহূর্তের ভিড় এড়াতে দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে। অফিসিয়াল পোর্টালে লগ-ইন করে প্রয়োজনীয় ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে হবে। আবেদন সাবমিট করার পর ভবিষ্যতের জন্য কনফার্মেশন পেজটি প্রিন্ট করে রাখা জরুরি। লিখিত পরীক্ষা এবং শারীরিক মাপজোকের মাধ্যমে যোগ্য প্রার্থীদের চূড়ান্ত তালিকা তৈরি করা হবে।