বনগাঁয় তরুণীকে শ্লীলতাহানি, কাঠগড়ায় সিভিক ভলান্টিয়ার

বনগাঁয় তরুণীকে শ্লীলতাহানি, কাঠগড়ায় সিভিক ভলান্টিয়ার

উত্তর চব্বিশ পরগনার বনগাঁ থানা এলাকায় এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল কর্মরত এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। এই নক্ক্যারজনক ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগকারী তরুণী ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

নির্যাতিতার বয়ান অনুযায়ী, গত বৃহস্পতিবার তিনি মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন। কাজ সেরে বাড়ি ফেরার পথে রাস্তায় ওই সিভিক ভলান্টিয়ার তাঁকে পথ আটকায় এবং কুরুচিকর প্রস্তাব দেয়। তরুণী সেই প্রস্তাবে রাজি না হওয়ায় অভিযুক্ত তাঁর ওপর চড়াও হয় এবং শ্লীলতাহানি করে বলে অভিযোগ। সেখান থেকে কোনোমতে প্রাণ বাঁচিয়ে পালিয়ে আসতে সক্ষম হন তিনি।

ঘটনার গুরুত্ব বিচার করে বনগাঁ থানার পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশি সূত্রে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *