ভোটারদের সুবিধার্থে নির্বাচন কমিশনের মেগা প্ল্যান: রাজ্যে বাড়ছে বুথ সংখ্যা, বদলাচ্ছে কেন্দ্র

ভোটারদের সুবিধার্থে নির্বাচন কমিশনের মেগা প্ল্যান: রাজ্যে বাড়ছে বুথ সংখ্যা, বদলাচ্ছে কেন্দ্র

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোটগ্রহণ পরিকাঠামো ঢেলে সাজাতে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রাজ্যজুড়ে মোট ৪ হাজার ৬৬০টি নতুন সহায়ক বুথ তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। একইসঙ্গে ভোটারদের সুবিধার্থে রাজ্যের ৩২১টি ভোটকেন্দ্রের অবস্থান পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এর ফলে পশ্চিমবঙ্গে মোট বুথের সংখ্যা ৮০ হাজার ৬৮১ থেকে বেড়ে দাঁড়াচ্ছে ৮৫ হাজার ৩৭৯-এ।

কমিশন সূত্রে খবর, যে সমস্ত বুথে ভোটারের সংখ্যা ১২০০ অতিক্রম করেছে, সেখানে ভিড় এড়াতে এবং স্বচ্ছতা বজায় রাখতে এই অতিরিক্ত বুথগুলি তৈরি করা হচ্ছে। তবে বুথ পরিবর্তনের ক্ষেত্রে কঠোর নির্দেশিকা জারি করা হয়েছে। কোনো কেন্দ্রের স্থান পরিবর্তন করা হলে সংশ্লিষ্ট এলাকার প্রতিটি ভোটারকে ব্যক্তিগতভাবে জানাতে হবে। পাশাপাশি স্বীকৃত রাজনৈতিক দলগুলিকেও এই বিষয়ে লিখিতভাবে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

ভোটদান প্রক্রিয়াকে আরও সহজ ও ভোটার-বান্ধব করতে এই বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নতুন বুথ তৈরি ও স্থান পরিবর্তনের বিষয়ে স্থানীয় প্রশাসনের মাধ্যমে ব্যাপক প্রচার চালানোর নির্দেশ দিয়েছে কমিশন। প্রশাসনের প্রতিটি স্তরে সমন্বয় বজায় রেখে এই পরিবর্তনগুলো দ্রুত কার্যকর করার ওপর জোর দেওয়া হয়েছে। মূলত ভোটারদের ভোগান্তি কমাতে এবং নির্বাচনকে আরও সুশৃঙ্খল করতেই কমিশনের এই বিশেষ তৎপরতা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *