প্যাকেটবন্দি আদা-রসুন বাটায় ভেজাল আতঙ্ক: বাড়িতেই নিরাপদ সংরক্ষণের সহজ উপায়

প্যাকেটবন্দি আদা-রসুন বাটায় ভেজাল আতঙ্ক: বাড়িতেই নিরাপদ সংরক্ষণের সহজ উপায়

রান্নাঘরে সময় বাঁচাতে প্যাকেটজাত আদা-রসুন বাটার ব্যবহার বাড়লেও এর মান নিয়ে দানা বাঁধছে উদ্বেগ। সম্প্রতি হায়দরাবাদে খাদ্য সুরক্ষা অভিযানে একটি কারখানায় ভেজাল ও নিম্নমানের কাঁচামাল ব্যবহারের বিষয়টি সামনে এসেছে। প্যাকেটজাত এসকল পণ্যে অতিরিক্ত প্রিজারভেটিভ ও সোডিয়াম ব্যবহারের ফলে দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের ক্ষতির ঝুঁকি বাড়ছে।

স্বাস্থ্যের সুরক্ষা ও খাবারের স্বাদ বজায় রাখতে বিশেষজ্ঞরা বাড়িতেই পেস্ট তৈরির পরামর্শ দিচ্ছেন। টাটকা আদা ও রসুন একসঙ্গে বেটে এয়ারটাইট পাত্রে সামান্য সরষের তেল ও নুন মিশিয়ে রাখলে এটি ফ্রিজে কয়েক মাস পর্যন্ত সতেজ থাকে। এছাড়া সংরক্ষণের স্থায়িত্ব বাড়াতে সাদা ভিনিগারও ব্যবহার করা যেতে পারে।

দীর্ঘদিন ব্যবহারের সুবিধার্থে বাটা মশলা আইস ট্রে-তে জমিয়ে কিউব আকারে জিপলক ব্যাগে সংরক্ষণ করা যায়। এই পদ্ধতিতে রান্নার সময় প্রয়োজনমতো কিউব বের করে ব্যবহার করা সম্ভব। বাড়িতে প্রস্তুত এই পেস্ট সম্পূর্ণ রাসায়নিকমুক্ত হওয়ায় যেমন নিরাপদ, তেমনই রান্নায় যোগ করে আসল স্বাদ ও সুগন্ধ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *