খালি বাড়িতে দুঃসাহসিক চুরি: পোলবায় সর্বস্ব খুইয়ে দিশেহারা বিহারি পরিবার

খালি বাড়িতে দুঃসাহসিক চুরি: পোলবায় সর্বস্ব খুইয়ে দিশেহারা বিহারি পরিবার

ভোটের আবহে উত্তপ্ত বাংলার মাঝেই হুগলির পোলবা সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের অমরপুর গ্রামে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বিহারের বাসিন্দা রাম নরেশ রায় সপরিবারে গত ২৯ তারিখ গ্রামের বাড়িতে গিয়েছিলেন। আজ সকালে ফিরে এসে তাঁরা দেখেন বাড়ির সদর দরজার তালা ভাঙা এবং ঘরের ভেতরে থাকা আলমারি ও লকার লন্ডভন্ড হয়ে পড়ে আছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

ভুক্তভোগী ধীরাজ কুমার রায় জানিয়েছেন, চোরের দল বাড়ি থেকে বিপুল পরিমাণ সোনা ও রুপোর গয়নার পাশাপাশি নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে। গলার হার ও নেকলেসসহ মূল্যবান সমস্ত অলঙ্কারই এখন উধাও। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়েই দুষ্কৃতীরা এই পরিকল্পিত লুটপাট চালিয়েছে। ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পোলবা থানার পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পরিচিত বা ঘনিষ্ঠ কেউ এই চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। আলমারি ভাঙার ধরন দেখে স্থানীয় দুষ্কৃতীদের ওপরও নজর রাখা হচ্ছে। পুলিশ ইতিমধেই আশেপাশের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং অপরাধীদের শনাক্ত করতে তদন্ত প্রক্রিয়া জোরদার করেছে। ভোটের ব্যস্ততার মাঝে এমন চুরির ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *