কেন্দ্রের বঞ্চনার পাল্টায় মমতার বড় ঘোষণা মহাত্মাশ্রী ও পাকা বাড়ি প্রকল্প

কেন্দ্রের বঞ্চনার পাল্টায় মমতার বড় ঘোষণা মহাত্মাশ্রী ও পাকা বাড়ি প্রকল্প

কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে মোদী সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শাণালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পাওনা টাকা আটকে রাখা এবং গরিব মানুষের হক ছিনিয়ে নেওয়ার অভিযোগে সরব হন তিনি। মুখ্যমন্ত্রী দাবি করেন, গত চার বছর ধরে ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না বিজেপি সরকার। এমনকি বাংলা ও বাংলার সাধারণ মানুষকে ভাতে মারতে আবাসন প্রকল্প থেকে শুরু করে পানীয় জল প্রকল্পের বরাদ্দও বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

বিজেপির এই ‘বঞ্চনার’ রাজনীতির পাল্টায় বিকল্প পথের দিশা দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, কেন্দ্র টাকা না দিলেও রাজ্যের গরিব মানুষের স্বার্থে ‘মহাত্মাশ্রী’ প্রকল্প চালু করা হয়েছে। গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা মজবুত করতে ইতিমধ‍্যেই ২ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে রাস্তার মানোন্নয়ন করা হয়েছে। রাজ্যের পরিকাঠামো উন্নয়নে সরকার যে পিছুপা হবে না, তা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আগামী দিনের লক্ষ্য স্থির করে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, রাজ্যের প্রতিটি কাঁচা বাড়ি পর্যায়ক্রমে পাকা করে দেবে সরকার। জলসত্র বা পানীয় জলের যে সমস্যা কেন্দ্র তৈরি করেছে, তা মোকাবিলায় প্রতিটি বাড়িতে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দিতে ‘দুয়ারে স্বাস্থ্য’ কর্মসূচি আরও জোরালো করার বার্তাও দেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে কেন্দ্রের অসহযোগিতার মুখে নিজস্ব শক্তিতেই জনকল্যাণমুখী কাজ চালিয়ে যাওয়ার শপথ নিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *