হরমুজ প্রণালীতে ভারতের জয়জয়কার: যুদ্ধের আবহে সপ্তম জাহাজ পার করল ইরান

হরমুজ প্রণালীতে ভারতের জয়জয়কার: যুদ্ধের আবহে সপ্তম জাহাজ পার করল ইরান

যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ভারতের সপ্তম পতাকাবাহী জাহাজ ‘গ্রিন সনভি’ সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। প্রায় ৪৬ হাজার ৬৬০ মেট্রিক টন গ্যাস নিয়ে জাহাজটি নিরাপদে গন্তব্যের পথে রয়েছে। গুজরাটের উপ-মুখ্যমন্ত্রী হর্ষ সাংঘভি এই সাফল্যকে ভারতীয় কূটনীতির এক বড় জয় হিসেবে অভিহিত করেছেন। ইরান সরকারের বিশেষ সহযোগিতায় এই কঠিন পথ পাড়ি দেওয়া সম্ভব হয়েছে।

এই ঘটনার পর মুম্বইয়ের ইরানি দূতাবাস ভারত ও গুজরাটের সাথে কয়েক শতাব্দীর ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করিয়ে দিয়ে বন্ধুত্বের বার্তা দিয়েছে। তারা জানায়, দীর্ঘস্থায়ী সম্পর্কের ভিত্তিতে দুই দেশ পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমানে এলপিজিবাহী ছয়টি জাহাজ ইতিমদ্যেই ভারতীয় বন্দরে পৌঁছেছে, তবে আরও ১৭টি জাহাজ এখনও অপেক্ষারত রয়েছে।

ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করা হয়নি; বরং ভারত, চিন ও রাশিয়ার মতো বন্ধু দেশগুলোর জন্য যাতায়াত ব্যবস্থা শিথিল রাখা হয়েছে। ইরান প্রশাসন যাতে ভারতীয় জাহাজগুলোকে সহজে চিহ্নিত করতে পারে, সেজন্য বিশেষ সতর্কতামূলক ব্যবস্থায় কিছুটা ঘুরপথে জাহাজগুলো চলাচল করছে। ভারতীয় কূটনীতির এই সাফল্যে আন্তর্জাতিক মহলে নয়াদিল্লির প্রভাব আরও স্পষ্ট হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *