১৪ এপ্রিলের মধ্যে জিও-কে বৈষম্যমূলক ট্যারিফ প্ল্যান বদলের কড়া নির্দেশ ট্রাই-এর

১৪ এপ্রিলের মধ্যে জিও-কে বৈষম্যমূলক ট্যারিফ প্ল্যান বদলের কড়া নির্দেশ ট্রাই-এর

টেলিকম ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে রিলায়েন্স জিও-র একাধিক ট্যারিফ নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই)। নিয়ন্ত্রক সংস্থার মতে, জিও-র কিছু বিশেষ পরিকল্পনা গ্রাহকদের মধ্যে বৈষম্য তৈরি করছে, যা টেলিকম নিয়মের পরিপন্থী। আগামী ১৪ এপ্রিলের মধ্যে এই নির্দেশিকা কার্যকর করার জন্য জিও-কে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

তদন্তে দেখা গেছে, ১৯৯ ও ২৪৯ টাকার স্পেশাল ভাউচারগুলি শুধুমাত্র জিও রিটেল স্টোরে এবং ২০৯ টাকার প্ল্যানটি কেবল ‘মাই জিও’ অ্যাপে সীমাবদ্ধ রাখা হয়েছিল। ট্রাই জানিয়েছে, ২০২০ সালের নির্দেশিকা অনুযায়ী কোনো ট্যারিফ প্ল্যান নির্দিষ্ট প্ল্যাটফর্মে আটকে রাখা স্বচ্ছতার নীতি লঙ্ঘন করে। এছাড়া জিওফোন ও জিওভারত ডিভাইসের জন্য আলাদা ট্যারিফ ব্যবস্থাকেও বৈষম্যমূলক হিসেবে চিহ্নিত করেছে সংস্থাটি।

জিও এই নীতিগুলিকে নির্দিষ্ট গ্রাহক গোষ্ঠীর সুবিধা হিসেবে দাবি করলেও ট্রাই সেই যুক্তি প্রত্যাখ্যান করেছে। নিয়ন্ত্রক সংস্থার স্পষ্ট বার্তা, ট্যারিফ প্রকাশ ও প্রাপ্যতা সর্বজনীন হতে হবে। গ্রাহক স্বার্থ রক্ষায় এবং বাজারে সমতা বজায় রাখতে এই ধরনের সীমাবদ্ধ ও বৈষম্যমূলক ট্যারিফ নীতি অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *