বিদ্রোহী কাউন্সিলারের গড়ে মেয়র গৌতম দেব: ৪৬ নম্বর ওয়ার্ডে রাত্রিযাপন ঘিরে তুঙ্গে রাজনৈতিক জল্পনা

বিদ্রোহী কাউন্সিলারের গড়ে মেয়র গৌতম দেব: ৪৬ নম্বর ওয়ার্ডে রাত্রিযাপন ঘিরে তুঙ্গে রাজনৈতিক জল্পনা

শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা মেয়র গৌতম দেব দলের ‘বিদ্রোহী’ কাউন্সিলার দিলীপ বর্মনের ৪৬ নম্বর ওয়ার্ডে রাত্রিযাপনের সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার মেয়রের এই আকস্মিক ঘোষণায় শহরের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ‘মানুষের কাছে চলো’ কর্মসূচির অঙ্গ হিসেবে এর আগেও তিনি বিভিন্ন এলাকায় রাত কাটালেও, ভোটের মুখে এই পদক্ষেপকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সম্প্রতি মেয়রের বিরুদ্ধে প্রকাশ্যেই সরব হয়েছিলেন দিলীপ বর্মন। তবে মেয়রের ঘোষণার ২৪ ঘণ্টা আগেই তিনি মাটিগাড়া-নকশালবাড়ি কেন্দ্রের তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারের কথা জানান। একই সঙ্গে গৌতম দেবের হয়েও প্রচারের ইচ্ছা প্রকাশ করেন তিনি। এই প্রেক্ষাপটে বিদ্রোহ মিটিয়ে দিলীপকে ফের মূল ধারায় সক্রিয় করার লক্ষ্যেই মেয়রের এই সফর কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।

মেয়র গৌতম দেব অবশ্য এই সফরকে আসাম্পূর্ণ কর্মসূচির অংশ হিসেবেই দাবি করেছেন। অন্যদিকে, দিলীপ বর্মন মেয়রের কর্মসূচিকে স্বাগত জানালেও তাঁকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বলে দাবি করেছেন। দলের পক্ষ থেকে নির্বাচনী প্রচারসূচি নির্ধারণ করা হচ্ছে বলে জানান তৃণমূল প্রার্থী। ভোটের ঠিক আগে ৪৬ নম্বর ওয়ার্ডের এই কৌশলগত অবস্থান এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *