কোটিপতি দিলীপ ঘোষ: ১০ বছরে সম্পত্তির পরিমাণ ছাড়াল ২ কোটি টাকা

কোটিপতি দিলীপ ঘোষ: ১০ বছরে সম্পত্তির পরিমাণ ছাড়াল ২ কোটি টাকা

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে খড়গপুর সদর আসন থেকে লড়তে মনোনয়ন জমা দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রার্থীর দেওয়া হলফনামা অনুযায়ী, গত এক দশকে তাঁর সম্পত্তির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে স্থাবর ও অস্থাবর মিলিয়ে দিলীপ ঘোষ মোট ২ কোটি ১০ হাজার টাকার মালিক। ২০১৬ সালে প্রথমবার নির্বাচনে লড়ার সময় তাঁর মোট সম্পত্তির পরিমাণ ছিল মাত্র ৩০ লক্ষ ২৯ হাজার টাকা।

বিজেপির এই হেভিওয়েট নেতার নামে কলকাতার লেদার কমপ্লেক্স এলাকায় ১ কোটি ৪২ লক্ষ টাকা মূল্যের একটি ফ্ল্যাট এবং পৈতৃক বাড়ি রয়েছে। এছাড়া মেদিনীপুরে তাঁর নামে ১.৮৮ একর কৃষিজমি রয়েছে, যার বাজারমূল্য প্রায় ৪০ লক্ষ টাকা। হলফনামায় তিনি নিজেকে একজন ‘হোলটাইমার’ রাজনীতিক হিসেবে উল্লেখ করেছেন। তাঁর হাতে নগদ সাড়ে তিন লক্ষ টাকা এবং বিভিন্ন ব্যাংক ও পোস্ট অফিসে বিপুল অঙ্কের বিনিয়োগ রয়েছে।

ব্যক্তিগত সম্পত্তির পাশাপাশি তাঁর স্ত্রী রিঙ্কু মজুমদারেরও প্রায় ৯৩ লক্ষ টাকার সম্পত্তি রয়েছে, যার মধ্যে রাজারহাটে একটি ফ্ল্যাট ও অফিসবাড়ি অন্তর্ভুক্ত। তবে রাজনীতির পাশাপাশি আইনি জটিলতাও তাঁর পিছু ছাড়েনি। হলফনামায় দিলীপ ঘোষ জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে দাঙ্গা বাঁধানো ও খুনের চেষ্টার মতো গুরুতর অভিযোগসহ মোট ২৮টি এফআইআর দায়ের করা হয়েছে। বর্তমানে বিধাননগর এমপি-এমএলএ আদালতে তাঁর নামে আটটি মামলা বিচারাধীন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *