ভোটের মুখে রাতের কলকাতায় বিপুল অর্থ উদ্ধার: নেতাজি নগরে আটক ৪০ লক্ষ টাকা

ভোটের মুখে রাতের কলকাতায় বিপুল অর্থ উদ্ধার: নেতাজি নগরে আটক ৪০ লক্ষ টাকা

ভোটের আবহে রাতের কলকাতায় বিপুল নগদ অর্থ পাচারের ছক বানচাল করল পুলিশ। শনিবার রাতে নেতাজি নগর থানা এলাকায় নাকা চেকিং চলাকালীন একটি সন্দেহভাজন গাড়ি থেকে প্রায় ৩৯ লক্ষ ৯৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ ও এসএসটি-র যৌথ তল্লাশিতে এই বিপুল পরিমাণ অর্থ ধরা পড়ে। ঘটনার পরেই গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আলিপুরের দিক থেকে আসা ওই গাড়িটিতে তল্লাশি চালাতেই নগদ টাকার হদিশ মেলে। তবে এত বিপুল পরিমাণ অর্থের উৎস বা গন্তব্য সম্পর্কে চালক কোনো বৈধ নথি বা সন্তোষজনক উত্তর দিতে পারেননি। উদ্ধার হওয়া অর্থ ইতিমধ্যেই আয়কর বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে। তদন্তকারীরা জানার চেষ্টা করছেন, এই টাকা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল কি না।

আয়কর বিভাগ এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। সংশ্লিষ্ট ব্যক্তিকে টাকার বৈধ প্রমাণ পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। উপযুক্ত প্রমাণ দিতে ব্যর্থ হলে উদ্ধার হওয়া সমস্ত টাকা সরকারি কোষাগারে জমা পড়বে। নির্বাচনের আগে শহরে নিরাপত্তার কড়াকড়ি ও নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *