ট্রাম্পের ড্রোন হামলায় কি খতম ইরানি সেনার শীর্ষ কমান্ডাররা? রণংদেহী মেজাজে পালটা হুঁশিয়ারি তেহরানের

ট্রাম্পের ড্রোন হামলায় কি খতম ইরানি সেনার শীর্ষ কমান্ডাররা? রণংদেহী মেজাজে পালটা হুঁশিয়ারি তেহরানের

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তেহরানে এক শক্তিশালী সামরিক অভিযানের মাধ্যমে ইরানি সেনার শীর্ষ পর্যায়ের কমান্ডারদের খতম করা হয়েছে। নিজের সমাজমাধ্যম ‘ট্রুথ সোশাল’-এ একটি ভিডিও প্রকাশ করে তিনি জানান, রাতের অন্ধকারে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কেঁপে উঠেছে ইরানের রাজধানী। ট্রাম্পের দাবি, এই ভয়াবহ অভিযানের ফলে ইরানি সামরিক নেতৃত্বের একটি বড় অংশ এখন নিশ্চিহ্ন।

এদিকে হরমুজ প্রণালী নিয়ে ইরানকে কড়া সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই জলপথ মুক্ত না করলে বা কোনো চুক্তিতে না পৌঁছালে ইরানের ওপর ‘নরক’ নেমে আসবে। ট্রাম্পের এই চরম বার্তা এবং হামলার ভিডিও প্রকাশ্যে আসার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে উঠেছে। যদিও সেনা কমান্ডারদের মৃত্যুর বিষয়ে তেহরান সরাসরি কোনো নিশ্চিত বার্তা দেয়নি।

মার্কিন হুমকির পালটা জবাব দিয়ে রবিবার সরব হয়েছে ইরানও। ইরানি জেনারেল আলি আবদুল্লাহি আলিয়াবাদি ট্রাম্পকে ‘বিচলিত ও ভারসাম্যহীন’ আখ্যা দিয়ে বলেন, নরকের দরজা আসলে আমেরিকার জন্যই অপেক্ষা করছে। ইরানের সম্পদ ধ্বংস করার চেষ্টার পরিণাম ভয়াবহ হবে এবং শীঘ্রই ওয়াশিংটনের জন্য ‘বড় চমক’ তোলা আছে বলেও তিনি সতর্ক করেন। দুই দেশের এই পালটাপালটি অবস্থানে বিশ্বজুড়ে যুদ্ধের মেঘ আরও ঘনীভূত হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *