বৃষ্টি উপেক্ষা করে কেশপুরে রাম মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু তৃণমূল প্রার্থী শিউলি সাহার

বৃষ্টি উপেক্ষা করে কেশপুরে রাম মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু তৃণমূল প্রার্থী শিউলি সাহার

পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর বিধানসভার অন্তর্গত ৫ নম্বর অঞ্চলের উপরকোয়াই, মাকুলচক ও কোকাবনি বুথে নির্বাচনী প্রচার শুরু করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শিউলি সাহা। রবিবার সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন এবং ঝিরঝিরে বৃষ্টির প্রতিকূল আবহাওয়া থাকলেও, দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে দিনভর জোরকদমে জনসংযোগ কর্মসূচি চালান তিনি। প্রচারের শুরুতেই স্থানীয় এক রাম মন্দিরে পুজো দিয়ে এলাকার শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এই প্রার্থী।

মন্দিরে প্রার্থনার পর শিউলি সাহা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনেন এবং সরাসরি কথা বলেন। রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সুফল যেন প্রতিটি মানুষের কাছে পৌঁছায়, সেই লক্ষ্যেই তিনি কাজ করবেন বলে ভোটারদের আশ্বস্ত করেন। জনসংযোগের পাশাপাশি তিনি এলাকার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে আগামী দিনেও সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন।

রাম মন্দিরে পুজো দেওয়া প্রসঙ্গে শিউলি সাহা রাজনৈতিক মহলে আলোচনার সূত্রপাত করেছেন। তিনি মন্তব্য করেন যে, রাম কোনো বিশেষ রাজনৈতিক দলের নয়, বরং তিনি সকলের। ধর্মকে বিভাজনের হাতিয়ার হিসেবে ব্যবহার না করে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখাই তাঁর দলের প্রধান লক্ষ্য। এই বার্তার মাধ্যমে তিনি রাজনৈতিক প্রতিপক্ষকে যেমন কটাক্ষ করেছেন, তেমনি নিজের স্বচ্ছ ভাবমূর্তিও তুলে ধরেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *