জ্বালানি সংকট রুখতে বড় পদক্ষেপ: নেপালে সপ্তাহে দুই দিন সরকারি ছুটি ঘোষণা

জ্বালানি সংকট রুখতে বড় পদক্ষেপ: নেপালে সপ্তাহে দুই দিন সরকারি ছুটি ঘোষণা

ইরান যুদ্ধের প্রভাবে সৃষ্ট তীব্র জ্বালানি সংকট মোকাবিলায় শ্রীলঙ্কার পথ অনুসরণ করল নেপাল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকারি দফতর ও শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে দুই দিন ছুটি ঘোষণা করেছে নেপাল সরকার। রবিবার সরকারের মুখপাত্র সাস্মিতা পোখারেল জানান, এখন থেকে শনিবারের পাশাপাশি রবিবারও সাপ্তাহিক ছুটি হিসেবে গণ্য হবে। সোমবার থেকেই এই নতুন নিয়ম কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

জ্বালানি সাশ্রয়ের লক্ষে ছুটির পাশাপাশি সরকারি অফিসের কাজের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, সরকারি দফতরগুলো সকাল ১০টার পরিবর্তে সকাল ৯টায় খুলবে এবং বিকেল ৫টা পর্যন্ত কার্যক্রম চলবে। প্রতিদিন এক ঘণ্টা অতিরিক্ত কাজ করার মাধ্যমে ছুটির কারণে হওয়া সময়ের ঘাটতি পূরণের চেষ্টা করা হচ্ছে। তবে বর্ধিত এই সময়সীমা আপাতত শুধুমাত্র সরকারি অফিসের জন্যই প্রযোজ্য হবে।

আন্তর্জাতিক বাজারে তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও আমদানিনির্ভর অর্থনীতিতে চাপ বাড়ায় নেপাল অয়েল কর্পোরেশন সম্প্রতি বিমানের জ্বালানির দামও ব্যাপক হারে বাড়িয়েছে। ভারতের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনকে বকেয়া অর্থ পরিশোধ এবং অভ্যন্তরীণ সরবরাহ স্বাভাবিক রাখতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত পরিবহন খাতে জ্বালানি খরচ কমিয়ে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *