‘পিকচার আভি বাকি হ্যায়’: ভিডিও বার্তায় দলীয় নেতৃত্বের সমালোচনার কড়া জবাব রাঘব চাড্ডার

‘পিকচার আভি বাকি হ্যায়’: ভিডিও বার্তায় দলীয় নেতৃত্বের সমালোচনার কড়া জবাব রাঘব চাড্ডার

আম আদমি পার্টির অভ্যন্তরে কোন্দল চরম আকার ধারণ করেছে। রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডাকে দলের ডেপুটি লিডারের পদ থেকে সরিয়ে দেওয়ার পর এবার তাঁর বিরুদ্ধে পাঞ্জাবের স্বার্থ রক্ষায় ব্যর্থতার অভিযোগ তুলেছে আপ নেতৃত্ব। পাঞ্জাবের অর্থমন্ত্রী হরপাল সিং চিমা সহ শীর্ষ নেতারা এক যৌথ বিবৃতিতে দাবি করেন, সাংসদ হিসেবে চাড্ডা সংসদে রাজ্যের সংবেদনশীল ইস্যুগুলো তুলতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।

এই কড়া সমালোচনার জবাবে সামাজিক মাধ্যমে তিন মিনিটের একটি ভিডিও পোস্ট করে পাল্টাপাল্টি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন রাঘব চাড্ডা। ভিডিওটিতে সংসদে তাঁর দেওয়া বিভিন্ন বক্তৃতার অংশ তুলে ধরে তিনি সহকর্মীদের উদ্দেশ্য করে লিখেছেন, ‘এটা তো শুধু ট্রেলার, পিকচার আভি বাকি হ্যায়’। পাঞ্জাবকে নিজের আত্মা ও দায়িত্ব উল্লেখ করে তিনি স্পষ্ট জানান যে, দলের নির্দেশেই তাঁর বিরুদ্ধে এসব বলানো হচ্ছে।

বর্তমানে রাঘব চাড্ডার সঙ্গে দলের এই সংঘাত আম আদমি পার্টির গভীর ফাটলকেই প্রকাশ্যে এনেছে। এর আগে স্বাতী মালিওয়ালও একইভাবে নেতৃত্বের সঙ্গে সংঘাতে জড়িয়েছিলেন। রাজ্যসভা সচিবালয়কে চিঠি লিখে চাড্ডার বক্তৃতার সময় কেড়ে নেওয়ার আরজির পর এই ভিডিও যুদ্ধ পাঞ্জাব ও জাতীয় রাজনীতিতে আপ-এর অভ্যন্তরীণ অস্থিরতাকে আরও উসকে দিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *