এসি গাড়ি বনাম রান্নার গ্যাস: শিবপুরে প্রচারে বেরিয়ে যুবকদের ক্ষোভের মুখে বিজেপি প্রার্থী রুদ্রনীল

এসি গাড়ি বনাম রান্নার গ্যাস: শিবপুরে প্রচারে বেরিয়ে যুবকদের ক্ষোভের মুখে বিজেপি প্রার্থী রুদ্রনীল

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে দেশজুড়ে রান্নার গ্যাসের সংকটের আঁচ এসে পড়েছে বাংলাতেও। ভোটমুখী বাংলায় সঠিক সময়ে গ্যাস না পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে হাহাকার ও ক্ষোভ বাড়ছে। এই পরিস্থিতির মধ্যেই শিবপুর বিধানসভা কেন্দ্রের ৫০ নম্বর ওয়ার্ডে প্রচারে বেরিয়ে স্থানীয় যুবকদের তীব্র বিক্ষোভ ও প্রশ্নের মুখে পড়লেন বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বিজেপি প্রার্থীকে ঘিরে ধরে যুবকরা গ্যাসের অপ্রতুলতা নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন। এক যুবককে সরাসরি বলতে শোনা যায়, সাধারণ মানুষ ভুগলেও এসি গাড়িতে ঘোরা নেতাদের পক্ষে সেই কষ্ট বোঝা সম্ভব নয়। অস্বস্তিকর পরিস্থিতিতে রুদ্রনীল পাল্টা দাবি করেন যে, রান্নার গ্যাস সরবরাহ বন্ধ হয়নি এবং তিনিও খেটে খাওয়া মানুষ।

এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। শিবপুরের তৃণমূল প্রার্থী রানা চট্টোপাধ্যায় এই বিক্ষোভকে ‘জনবিস্ফোরণ’ বলে অভিহিত করেছেন। তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার গ্যাসের দাম বাড়িয়ে সাধারণ মানুষের হেঁশেলে আগুন ধরিয়েছে। এর বিপরীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে মহিলাদের পাশে দাঁড়িয়েছেন বলে তিনি দাবি করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *