ব্যাঙ্ক অফ বরোদায় ৪১৮ পদে নিয়োগের বিজ্ঞপ্তি: আবেদন চলবে ১৬ এপ্রিল পর্যন্ত

দেশের অন্যতম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ‘ব্যাঙ্ক অফ বরোদা’ (BOB) ওয়েলথ ম্যানেজমেন্ট ও আইটি বিভাগে অভিজ্ঞ পেশাদার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। মোট ৪১৮টি শূন্যপদে নিয়োগের জন্য ইতিমধ্যেই অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আগামী ১৬ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে আবেদন সম্পন্ন করতে পারবেন।
আবেদনকারীদের স্নাতক ডিগ্রি থাকা বাধ্যতামূলক, তবে ফিন্যান্স বা ম্যানেজমেন্ট ব্যাকগ্রাউন্ডের প্রার্থীরা বিশেষ অগ্রাধিকার পাবেন। পদভেদে প্রার্থীদের বয়স ২৪ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ থেকে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। এছাড়া আবেদনকারীদের ক্রেডিট বা সিবিল স্কোর অবশ্যই ৬৮০-র উপরে থাকতে হবে।
সাধারণ ও ওবিসি প্রার্থীদের জন্য আবেদন ফি ৮৫০ টাকা এবং সংরক্ষিত প্রার্থীদের জন্য ১৭৫ টাকা ধার্য করা হয়েছে। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে প্রাথমিকভাবে শর্টলিস্ট করা হবে। পরবর্তীতে অনলাইন পরীক্ষা, সাইকোমেট্রিক টেস্ট এবং পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী বাছাই করা হবে। এটি চুক্তিভিত্তিক নিয়োগ হলেও কর্মদক্ষতার ভিত্তিতে চুক্তির মেয়াদ বৃদ্ধির সুযোগ রয়েছে।