অনুপ্রবেশকারীদের ঢাল হয়ে দাঁড়িয়েছে তৃণমূল, কোচবিহারের সভা থেকে তীব্র আক্রমণ মোদীর

অনুপ্রবেশকারীদের ঢাল হয়ে দাঁড়িয়েছে তৃণমূল, কোচবিহারের সভা থেকে তীব্র আক্রমণ মোদীর

লোকসভা নির্বাচনের মুখে কোচবিহারের জনসভা থেকে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর অভিযোগ, রাজনৈতিক স্বার্থে এবং নিজেদের ‘সিন্ডিকেটে’ যুক্ত করতে অনুপ্রবেশকারীদের ঢাল হিসেবে ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস। গত দেড় দশকে বাংলার সীমান্তবর্তী জেলাগুলোর জনবিন্যাসের ব্যাপক পরিবর্তন হয়েছে দাবি করে তিনি জানান, কেন্দ্রীয় সরকার যখন অনুপ্রবেশ রুখতে সক্রিয়, তখন রাজ্য সরকার তাতে প্রতিনিয়ত বাধা সৃষ্টি করছে।

প্রধানমন্ত্রী এদিন সাফ জানান, অনুপ্রবেশকারীদের দেশ থেকে বের করে দেওয়ার প্রক্রিয়ায় ভারত সরকার বদ্ধপরতিজ্ঞ। বিশ্বের অন্যান্য শক্তিশালী দেশগুলোও একই পথে হাঁটছে। অথচ বাংলায় পরিস্থিতি ভিন্ন। মোদীর দাবি, অনুপ্রবেশকারীদের আইনি সুরক্ষা নিশ্চিত করতেই রাজ্য সরকার এসআইআর (SIR)-এর বিরোধিতা করছে। তৃণমূলের ভোটব্যাংকের রাজনীতির কারণেই জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে তিনি অভিযোগ তোলেন।

নাগরিকত্ব সংশোধন আইন বা সিএএ নিয়ে তৃণমূলের অবস্থানেরও কড়া সমালোচনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অনুপ্রবেশকারীদের সুরক্ষা দিলেও উদ্বাস্তুদের অধিকার দেওয়ার ক্ষেত্রে তৃণমূল নেত্রী বাধা দিচ্ছেন। এমনকি সিএএ রদ করার যে হুমকি তৃণমূল দিচ্ছে, তা কোনোভাবেই সফল হবে না বলে জনসভা থেকে হুঁশিয়ারি দেন তিনি। রাজ্য সরকারের এই বিরোধিতাকে উন্নয়ন ও নিরাপত্তার পথে অন্তরায় হিসেবেই দেখছে কেন্দ্রীয় নেতৃত্ব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *