বিচার অধরা: ভোটার তালিকা ‘ফ্রিজ’ হওয়ায় প্রথম দফায় ভোটাধিকার হারাচ্ছেন বহু নাগরিক

বিচার অধরা: ভোটার তালিকা ‘ফ্রিজ’ হওয়ায় প্রথম দফায় ভোটাধিকার হারাচ্ছেন বহু নাগরিক

রাজ্যে ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য প্রথম দফার নির্বাচনের ১৫২টি আসনে আজই চূড়ান্ত হচ্ছে ভোটার তালিকা। সোমবার মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা শেষ হওয়ার সাথে সাথেই নিয়মানুযায়ী তালিকা ‘ফ্রিজ’ হয়ে যাচ্ছে। ফলে আইনি জটিলতায় বিচারাধীন তালিকায় থাকা বাদ পড়া ভোটারদের নাম এই দফায় আর অন্তর্ভুক্ত করার সুযোগ থাকছে না।

দীর্ঘ টালবাহানার পর ট্রাইব্যুনাল গঠনের বিজ্ঞপ্তি জারি হলেও পরিকাঠামোগত জটে শুনানি প্রক্রিয়া থমকে রয়েছে। ২৩টি জেলার জন্য ১৯ জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে ট্রাইব্যুনাল গঠনের কথা থাকলেও এখন পর্যন্ত পর্যাপ্ত কোর্ট রুম বা টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়নি। ফলে বিচার না পাওয়ায় ১৫২টি আসনের বহু মানুষের ভোটাধিকার প্রয়োগ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ব্যতিক্রমী হিসেবে সুপ্রিম কোর্টের নির্দেশে মুর্শিদাবাদের কংগ্রেস প্রার্থী মহতাব শেখের নাম পুনরায় ভোটার তালিকায় ফেরানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। সল্টলেকের বিজন ভবনে জরুরি শুনানি শেষে এই রায় দেওয়া হয়। তবে সাধারণ বিচারাধীন ভোটারদের ক্ষেত্রে ট্রাইব্যুনাল কবে থেকে সচল হবে, তা নিয়ে কমিশনের পক্ষ থেকে এখনও কোনো স্পষ্ট বার্তা মেলেনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *