৩০ হাজার টাকা বেতনেও হওয়া যায় লাখপতি, সঞ্চয়ের এই জাদুকরী ফর্মুলাটি জেনে নিন

৩০ হাজার টাকা বেতনেও হওয়া যায় লাখপতি, সঞ্চয়ের এই জাদুকরী ফর্মুলাটি জেনে নিন

বর্তমান বাজারে ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের চাপে মধ্যবিত্ত ও যুবসমাজের নাভিশ্বাস দশা। বিশেষ করে যাদের মাসিক বেতন ২০ থেকে ৩০ হাজার টাকার মধ্যে, তাদের পক্ষে সংসার চালিয়ে সঞ্চয় করা প্রায় আসাম্ভব হয়ে দাঁড়িয়েছে। তবে আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, সঠিক পরিকল্পনা ও শৃঙ্খলা থাকলে এই সীমিত আয়েও ভবিষ্যতের জন্য মোটা অঙ্কের তহবিল গঠন সম্ভব। জীবনযাত্রায় সামান্য পরিবর্তন এবং বাজেটিংয়ের সঠিক কৌশল মেনে চললেই মাস শেষে স্বস্তির নিঃশ্বাস ফেলা যেতে পারে।

আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে বিশেষজ্ঞরা ‘৫০-৩০-২০’ ফর্মুলা মেনে চলার পরামর্শ দিচ্ছেন। এই নিয়ম অনুযায়ী, বেতনের ৫০ শতাংশ অর্থাৎ ১৫ হাজার টাকা ঘরভাড়া, রেশন ও যাতায়াতের মতো নিত্যপ্রয়োজনীয় কাজে ব্যয় করতে হবে। ৩০ শতাংশ বা ৯ হাজার টাকা রাখা যেতে পারে ব্যক্তিগত শখ বা বিনোদনের জন্য। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বাকি ২০ শতাংশ বা ৬ হাজার টাকা নিয়ম করে সঞ্চয় বা বিনিয়োগ করা। বেতন পাওয়ার সাথে সাথেই এই জমানোর টাকা আলাদা করে সরিয়ে রেখে বাকি অংশ দিয়ে মাসের খরচ চালানোই বুদ্ধিমানের কাজ।

দৈনন্দিন খরচ কমানোর জন্য স্মার্ট শপিং এবং জীবনযাত্রায় কিছু নিয়ন্ত্রণ আনা জরুরি। সুপার মার্কেটের বদলে পাইকারি বাজার থেকে পণ্য কেনা, বিদ্যুৎ সাশ্রয় এবং বাইরের খাবারের বদলে বাড়ির খাবার খাওয়ার অভ্যাস করলে মাসে কয়েক হাজার টাকা সাশ্রয় হয়। এছাড়া যাতায়াতের জন্য ব্যক্তিগত যানবাহনের পরিবর্তে গণপরিবহন ব্যবহার করলে জ্বালানি খরচ উল্লেখযোগ্যভাবে কমে। সঞ্চিত অর্থ অলস ফেলে না রেখে মিউচুয়াল ফান্ড (SIP), পিপিএফ কিংবা স্বর্ণের বন্ডে বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদে বড় রিটার্ন পাওয়া সম্ভব।

ভবিষ্যতের সুরক্ষায় একটি জরুরি তহবিল বা এমার্জেন্সি ফান্ড গঠন করা একান্ত প্রয়োজন, যা চাকরি হারানো বা অসুস্থতার সময় ঢাল হিসেবে কাজ করবে। পাশাপাশি পরিবারের জন্য হেলথ ইনস্যুরেন্স এবং টার্ম ইনস্যুরেন্স থাকা জরুরি, যাতে আকস্মিক চিকিৎসার খরচ জমানো পুঁজি শেষ না করে দেয়। মনে রাখবেন, আয় বাড়ার সাথে সাথে সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি করলে এবং মিতব্যয়ী হলে স্বল্প বেতনভোগীরাও নিশ্চিত করতে পারেন এক সুরক্ষিত আর্থিক ভবিষ্যৎ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *