৪ মে বিজেপি চোখে সরষে ফুল দেখবে, রায়নার জনসভা থেকে হুংকার অভিষেকের

৪ মে বিজেপি চোখে সরষে ফুল দেখবে, রায়নার জনসভা থেকে হুংকার অভিষেকের

নির্বাচনী প্রচারের তুঙ্গে দাঁড়িয়ে পূর্ব বর্ধমানের রায়নায় এক বিশাল জনসভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আত্মবিশ্বাসে ভরপুর তৃণমূল সেনাপতি দাবি করেন, ৪ মে ভোটের ফলপ্রকাশের দিন বিজেপির বিপর্যয় অনিবার্য এবং সেদিন গেরুয়া শিবিরের নেতারা চোখে সরষে ফুল দেখবেন। রায়নার শ্যামসুন্দরে আয়োজিত এই সভায় প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেই সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।

অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বিরোধীদের কড়া সমালোচনা করে বলেন, বিজেপিকে ভোট দেওয়ার অর্থ হলো সিপিএমের হার্মাদদের সমর্থন করা। তিনি বিজেপি প্রার্থীদের জামানত জব্দ করার ডাক দিয়ে জানান, প্রথম দফার ভোট থেকেই মানুষের গণতান্ত্রিক রায়ে বিজেপির মেরুদণ্ড ভেঙে যাবে। এই লড়াইকে তিনি মানুষের অধিকার রক্ষার লড়াই হিসেবে অভিহিত করেন এবং তৃণমূল সরকারের আমলে হওয়া উন্নয়নের খতিয়ান তুলে ধরেন।

কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগ তুলে অভিষেক বলেন, গত কয়েক বছরে বাংলা বাড়ি তৈরির টাকা বা ১০০ দিনের কাজের মজুরি থেকে বঞ্চিত হয়েছে। উত্তরপ্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্যে তফসিলিদের ওপর অত্যাচারের প্রসঙ্গ টেনে তিনি ভোটারদের সতর্ক করেন। তৃণমূলের একাংশের বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগ এনে তিনি হুঁশিয়ারি দেন যে, বেইমানদের ওপর কড়া নজর রাখা হচ্ছে এবং ৪ মের পর তাদের সাথে হিসাব মেটানো হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *