উত্তর সিকিমে ভয়াবহ ধস লাচেনে আটকা পড়েছেন কয়েকশ পর্যটক, জারি জরুরি হেল্পলাইন

উত্তর সিকিমে ভয়াবহ ধস লাচেনে আটকা পড়েছেন কয়েকশ পর্যটক, জারি জরুরি হেল্পলাইন

উত্তর সিকিমে টানা বৃষ্টি ও তুষারপাতের জেরে ফের ভয়াবহ ধস নেমেছে। সোমবার ভোরে তারাম চু নদীর ওপর অবস্থিত বেইলি ব্রিজের কাছে বিশাল ধস নামায় লাচেন ও গুরুদংমার লেক যাওয়ার প্রধান সড়কটি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এর ফলে লাচেনে কয়েকশ পর্যটক আটকা পড়েছেন এবং তাঁদের নিরাপত্তা নিয়ে সিকিম প্রশাসন গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল জানিয়েছেন, প্রতিকূল আবহাওয়ার কারণে পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। পর্যটকদের এখনই লাচেন ছাড়ার চেষ্টা না করতে পরামর্শ দিয়েছে প্রশাসন। আটকে পড়া পর্যটকদের উদ্ধারের জন্য ইতিমধ্যেই ৯৯০৭৯৫৬৭০৫ এবং ০৩৫৯২২৮১০০৭ হেল্পলাইন নম্বর দুটি চালু করা হয়েছে।

উল্লেখ্য, গত মার্চের শেষ দিকেও চুংথাং থেকে লাচেন যাওয়ার পথে একাধিক ধসের ঘটনা ঘটেছিল। বর্তমানে বিকল্প পথে পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তবে লাগাতার তুষারপাত ও বৃষ্টিপাত উদ্ধারকাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে স্থানীয় প্রশাসন ও পর্যটন বিভাগ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *