২০২৬ সালে বিশ্বের সবচেয়ে অসুখী দেশের তালিকা প্রকাশ, আফগানিস্তান থেকে লেবানন কোথায় অবস্থা চরম শোচনীয়

২০২৬ সালে বিশ্বের সবচেয়ে অসুখী দেশের তালিকা প্রকাশ, আফগানিস্তান থেকে লেবানন কোথায় অবস্থা চরম শোচনীয়

বিশ্বজুড়ে শান্তি, নিরাপত্তা এবং স্বস্তির অন্বেষণ চললেও সব দেশের বাস্তবতা এক নয়। সম্প্রতি ‘ওয়ার্ল্ড অফ স্ট্যাটিস্টিকস’ ২০২৬ সালের বিশ্বের সবচেয়ে অসুখী দেশগুলোর একটি তালিকা প্রকাশ করেছে। এই প্রতিবেদনটি এমন এক রূঢ় সত্য উন্মোচন করেছে যেখানে অর্থনৈতিক সংকট, যুদ্ধ, বেকারত্ব এবং রাজনৈতিক অস্থিরতা সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এই তালিকায় দেখা গেছে, মৌলিক চাহিদাপ্রাপ্তি যেখানে অনিশ্চিত, সেখানে সুখ শব্দটাই এক বড় বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে।

২০২৬ সালের এই তালিকায় বিশ্বের সবচেয়ে অসুখী দেশ হিসেবে সবার শেষে স্থান পেয়েছে আফগানিস্তান। কয়েক দশকের অবিরাম যুদ্ধ এবং বর্তমানে কঠোর শাসনের বেড়াজালে দেশটির জনজীবন কার্যত স্থবির। বিশেষ করে নারী ও শিশুদের শিক্ষা এবং কর্মসংস্থানের অধিকার চরমভাবে সংকুচিত হওয়ায় সেখানে জীবন অতিবাহিত করা এখন এক নিষ্ঠুর সংগ্রামে পরিণত হয়েছে। অন্যদিকে, এককালের সমৃদ্ধ লেবানন আজ চরম অর্থনৈতিক সংকটে জর্জরিত। ভয়াবহ মুদ্রাস্ফীতি এবং দুর্নীতির প্রভাবে সাধারণ মানুষের সঞ্চয় আজ মূল্যহীন হয়ে পড়েছে, যার ফলে অনিশ্চয়তা ও হতাশাই এখন লেবাননবাসীদের নিত্যসঙ্গী।

আফ্রিকা মহাদেশের সিয়েরা লিওন এবং জিম্বাবোয়ের মতো দেশগুলোতেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। সিয়েরা লিওনে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের ট্রমা এবং উন্নত চিকিৎসার অভাব মানুষের জীবনকে বিষিয়ে তুলেছে। জিম্বাবোয়েতে আকাশচুম্বী মুদ্রাস্ফীতি এবং বতসোয়ানার মতো দেশগুলোতে সম্পদের আসাম বণ্টন সামাজিক সুরক্ষাকে ধ্বংস করে দিয়েছে। এছাড়া কঙ্গোর রাজনৈতিক অস্থিরতা এবং মালাউইয়ের চরম দারিদ্র্য দেশগুলোকে অসুখী তালিকার ওপরের দিকে ধরে রেখেছে।

এই দেশগুলোর মানুষের কাছে সুখের সংজ্ঞা কোনো আড়ম্বর নয়, বরং এক বেলা শান্তিতে খাবার খাওয়া এবং নিরাপদে পরবর্তী দিনটি পার করার নিশ্চয়তাটুকু পাওয়া। ২০২৬ সালের এই প্রতিবেদনটি বিশ্ববাসীর সামনে এক বড় প্রশ্নচিহ্ন রেখে গেছে, যা উন্নয়ন ও মানবাধিকারের দাবিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। প্রাকৃতিক সম্পদে পূর্ণ হওয়ার পরেও রাজনৈতিক ও কাঠামোগত ব্যর্থতা কীভাবে একটি জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়, এই তালিকাটি তারই এক জ্বলন্ত প্রমাণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *