ভোটযুদ্ধে নামতে বিশেষ অনুমতি! শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন পেলেন রাকেশ সিং

ভোটযুদ্ধে নামতে বিশেষ অনুমতি! শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন পেলেন রাকেশ সিং

আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিতে রাকেশ সিংয়ের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল কলকাতা হাই কোর্ট। বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, এই জামিন শুধুমাত্র নির্বাচনে অংশ নেওয়ার উদ্দেশ্যেই দেওয়া হয়েছে। ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডের বিনিময়ে তাঁকে সাময়িকভাবে মুক্তির নির্দেশ দিয়েছে আদালত।

আদালতের দেওয়া শর্ত অনুযায়ী, রাকেশ সিংকে আপাতত কলকাতা পোর্ট বিধানসভা এলাকার মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। কেবলমাত্র মনোনয়ন জমা দেওয়া, রিটার্নিং অফিসারের সঙ্গে যোগাযোগ বা ভোট গণনার বিশেষ প্রয়োজনে তিনি এই এলাকা ত্যাগ করতে পারবেন। নির্বাচনী প্রচারের ক্ষেত্রেও তাঁকে নির্বাচন কমিশনের সমস্ত নিয়মাবলী ও বিধিনিষেধ কঠোরভাবে মেনে চলতে হবে।

তবে এই জামিনের ক্ষেত্রে একটি বিশেষ বাধ্যবাধকতা রাখা হয়েছে। যদি তিনি কোনও রাজনৈতিক দলের টিকিট পেতে ব্যর্থ হন, তবে রাজ্য সরকার তাঁর জামিন বাতিলের আবেদন করতে পারবে। আগামী ৬ মে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। আদালতের এই সিদ্ধান্তে বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *