মমতার বিদায় ঘণ্টা বেজে গিয়েছে, ক্যানিংয়ে হুঙ্কার দিয়ে দাবি সুকান্ত মজুমদারের

মমতার বিদায় ঘণ্টা বেজে গিয়েছে, ক্যানিংয়ে হুঙ্কার দিয়ে দাবি সুকান্ত মজুমদারের

আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং ও বাসন্তী এলাকায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। সোমবার বিজেপি প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার মিছিলে অংশ নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরির ইঙ্গিত দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ক্যানিং মহকুমা শাসকের দপ্তরে বিশাল বাইক ও টোটো মিছিল করে বিজেপি প্রার্থীদের নিয়ে পৌঁছান তিনি। প্রচারের শুরুতেই তৃণমূল সরকারকে হঠানোর ডাক দিয়ে কর্মীদের চাঙ্গা করেন এই বিজেপি নেতা।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করে সুকান্ত মজুমদার দাবি করেন, নির্বাচন কমিশনের কড়াকড়িতে মুখ্যমন্ত্রী মেজাজ হারাচ্ছেন এবং বর্তমান রাজনৈতিক পরিবেশের সঙ্গে তিনি আর খাপ খাওয়াতে পারছেন না। সুকান্তবাবুর মতে, বাংলার সাধারণ মানুষ এবার তৃণমূলকে ক্ষমতা থেকে সরানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে সরব হয়ে তিনি জানান, গত লোকসভার ব্যবধান ঘুচিয়ে এবার বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে।

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পূর্ব, পশ্চিম, বাসন্তী ও গোসাবার প্রার্থীদের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী সুকান্ত মজুমদার। তিনি দাবি করেন, এই জেলার অর্ধেক আসনই এবার বিজেপির দখলে আসবে এবং রাজ্যে সরকার পরিবর্তন নিশ্চিত। হুটখোলা গাড়িতে চড়ে বিজেপি প্রার্থী বিকাশ সরদারের সমর্থনে প্রচার করার সময় তিনি স্পষ্ট করেন, গত নির্বাচনের পরিসংখ্যান এবং বর্তমান জনজোয়ারই বিজেপির সাফল্যের চাবিকাঠি হতে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *