হরমুজ প্রণালীতে চরম অস্থিরতা ১৬টি ভারতীয় গ্যাস জাহাজ আটকে থাকায় সংকটের মুখে দেশ

হরমুজ প্রণালীতে চরম অস্থিরতা ১৬টি ভারতীয় গ্যাস জাহাজ আটকে থাকায় সংকটের মুখে দেশ

বিশ্বজুড়ে যুদ্ধ পরিস্থিতির জেরে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী রুদ্ধ করায় বিশ্বব্যাপী তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। প্রতিকূল এই পরিস্থিতিতেও তেহরান তার ‘বন্ধু’ রাষ্ট্র ভারতকে বিশেষ যাতায়াতের অনুমতি প্রদান করেছে। জানা গেছে, ভারতের পতাকাবাহী ৮টি জাহাজ ইতিমধ্যে এই পথ অতিক্রম করতে সক্ষম হলেও এখনও ১৬টি জাহাজ সেখানে আটকা পড়ে আছে।

সোমবার সরকারি এক আধিকারিকের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, আটকে থাকা এই জাহাজগুলোতে বিপুল পরিমাণ জ্বালানি গ্যাস রয়েছে। যদিও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এই জাহাজগুলো দ্রুত দেশে ফেরা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

বর্তমানে ভারত, চীন, রাশিয়া ও পাকিস্তানের মতো বন্ধুপ্রতিম দেশগুলোর জন্য ইরান যাতায়াত ব্যবস্থা কিছুটা শিথিল রেখেছে। তবে নিরাপত্তার স্বার্থে ভারতীয় জাহাজগুলোকে মূল রুট এড়িয়ে কিছুটা ঘুরপথে চলতে হচ্ছে। মূলত ইরান প্রশাসন যাতে সহজেই ভারতীয় জাহাজগুলো শনাক্ত করতে পারে, সেই উদ্দেশ্যেই এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। জাহাজগুলো নিরাপদে পৌঁছালে দেশীয় বাজারে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *