ব্যাঙ্ক অব বরোদায় শতাধিক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি, কলকাতা শহরও তালিকায়

ব্যাঙ্ক অব বরোদা সারা দেশে ১০৪টি শূন্যপদে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গ্রুপ হেড, টেরিটরি হেড, সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার এবং ওয়েলথ স্ট্র্যাটিজিস্ট পদে এই নিয়োগ করা হবে। কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্তে এই পদের জন্য যোগ্য প্রার্থীদের থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের ১৬ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণরা আবেদনের যোগ্য, তবে ম্যানেজমেন্টে ডিগ্রি বা ডিপ্লোমা থাকলে অগ্রাধিকার মিলবে। পদভেদে বয়সসীমা ২৪ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে এবং নির্দিষ্ট বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। সাধারণ প্রার্থীদের জন্য ৮৫০ টাকা এবং তফশিলি জাতি ও উপজাতিদের জন্য ১৭৫ টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে।
আগ্রহীদের ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রয়োজনীয় নথিপত্র, ছবি ও স্বাক্ষর আপলোড করে আবেদন করতে হবে। আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে প্রাথমিকভাবে বাছাইয়ের পর লিখিত পরীক্ষা নেওয়া হবে। সবশেষে সফল প্রার্থীদের সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্ত নিয়োগের জন্য মনোনীত করা হবে।