ঘাটালে ভোট প্রচারে প্রার্থীদের হরেক রূপ খড় কাটা থেকে ইট গাঁথা, তুঙ্গে জনসংযোগ

ঘাটালে ভোট প্রচারে প্রার্থীদের হরেক রূপ খড় কাটা থেকে ইট গাঁথা, তুঙ্গে জনসংযোগ

নির্বাচনের দামামা বাজতেই ঘাটাল মহকুমার প্রার্থীদের মধ্যে শুরু হয়েছে বিচিত্র জনসংযোগের লড়াই। শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ি ও মঞ্চের ভাষণ ছেড়ে প্রার্থীরা এখন আমজনতার ঘরে ঘরে হাজির হচ্ছেন ভিন্ন ভিন্ন রূপে। চন্দ্রকোণা, ঘাটাল ও দাসপুর বিধানসভা এলাকায় ভোটারদের মন জয়ে প্রার্থীরা কেউ খড় কাটছেন, কেউবা রাজমিস্ত্রির মতো ইট গাঁথছেন।

তৃণমূল প্রার্থী সূর্যকান্ত দলুইকে কৃষ্ণপুর আদিবাসী পাড়ায় খড় কাটতে এবং বয়স্কদের আশীর্বাদ নিতে দেখা গেছে। অন্যদিকে, বিজেপি প্রার্থী শীতল কপাট রাজমিস্ত্রির হাত থেকে কর্নিক নিয়ে দক্ষ হাতে দেওয়ালে মশলা দিয়ে নজর কেড়েছেন। পিছিয়ে নেই বামেরাও; সিপিএম প্রার্থী রণজিৎ পাল আলুর জমিতে কোদাল হাতে নেমে পড়েছেন কৃষকদের সাহায্য করতে।

কখনও তৃণমূল প্রার্থী শ্যামলী সর্দারকে দলীয় নেতার সাথে আইসক্যান্ডি ভাগ করতে দেখা যাচ্ছে, আবার কখনও প্রার্থীরা ঢুকে পড়ছেন গৃহস্থের রান্নাঘরে। মাছ ভাজা থেকে শুরু করে টোটো চালানো—ভোট বৈতরণি পার হতে সব ভূমিকায় অবতীর্ণ প্রার্থীরা। রাজনীতির ময়দানে এই অভিনব প্রচার কৌশল ঘাটাল মহকুমায় এখন চর্চার মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *