স্তব্ধ টলিপাড়া, অভিনেতার মৃত্যুতে কর্মবিরতির ডাক দিয়ে তালা ঝুসল স্টুডিওর গেটে

স্তব্ধ টলিপাড়া, অভিনেতার মৃত্যুতে কর্মবিরতির ডাক দিয়ে তালা ঝুসল স্টুডিওর গেটে

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকেই কর্মবিরতির জেরে স্তব্ধ হয়ে পড়েছে টলিউড। ২৯ মার্চ তালসারিতে শুটিং চলাকালীন সমুদ্রে তলিয়ে গিয়ে অকালমৃত্যু ঘটে অভিনেতার। এই ঘটনায় টলিপাড়ায় শিল্পীদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। সহকর্মীর এই পরিণতিতে শোকাতুর শিল্পী মহল সোমবার আর্টিস্ট ফোরামের বৈঠকে সিদ্ধান্ত নেন যে, পর্যাপ্ত সেফটি প্রোটোকল বা নিরাপত্তা বিধি নিশ্চিত না হওয়া পর্যন্ত ধারাবাহিকের শুটিং বন্ধ রাখা হবে।

মঙ্গলবার সকাল থেকেই ভারতলক্ষ্মী স্টুডিওর চেনা ছবিটা ছিল সম্পূর্ণ আলাদা। প্রতিদিন যেখানে লাইট-ক্যামেরা-অ্যাকশনের ব্যস্ততা থাকে, সেখানে এদিন শুটিং ফ্লোরগুলোতে তালা ঝুলতে দেখা গিয়েছে। গত রবিবারের বৈঠকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত-সহ প্রায় ৭০০০ কলাকুশলী উপস্থিত ছিলেন এবং সর্বসম্মতিক্রমে এই কর্মবিরতির সিদ্ধান্ত গৃহীত হয়। শিল্পীদের দাবি, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা আসাম্ভব এবং কাজের জায়গায় পূর্ণ নিরাপত্তা দিতে হবে সংগঠনগুলিকে।

এই অচলাবস্থা কতদিন চলবে, তা নিয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ‘চিরসখা’ ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা সুমন দে-র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, শুটিং আপাতত বন্ধ রয়েছে এবং কবে থেকে পুনরায় কাজ শুরু হবে তা তাঁর জানা নেই। সহকর্মী রাহুলের মৃত্যুতে অত্যন্ত শোকাহত সুমন এই বিষয়ে বিস্তারিত কথা বলতে চাননি। রাহুলের মতো দক্ষ অভিনেতাকে হারিয়ে টলিউডের প্রতিটি শিল্পী বর্তমানে মানসিকভাবে বিপর্যস্ত এবং এই কর্মবিরতির প্রতি তাঁদের পূর্ণ নৈতিক সমর্থন রয়েছে।

পরিস্থিতি পর্যালোচনা করতে আজ সকাল ১০টায় টেকনিশিয়ান্স স্টুডিয়োতে এক উচ্চপর্যায়ের বৈঠকের ডাক দেওয়া হয়েছে। সেখানে রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার ছাড়াও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তের উপস্থিত থাকার কথা। দুপুরের দিকে অভিনেতা ও সাংসদ দেব এই বৈঠকে যোগ দিতে পারেন বলে খবর রয়েছে। এই বৈঠকের সিদ্ধান্তই ঠিক করে দেবে টলিউডের কর্মবিরতি উঠবে নাকি তা দীর্ঘস্থায়ী হবে। আপাতত নতুন সুরক্ষা নিয়মাবলি তৈরি করে দ্রুত কাজে ফেরার চেষ্টা চালাচ্ছে সংগঠনগুলি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *