ভোটের আবহে রাজ্যে ‘ড্রাই ডে’ ঘোষণা, কোন কোন দিন মদের দোকান বন্ধ থাকবে জেনে নিন

ভোটের আবহে রাজ্যে ‘ড্রাই ডে’ ঘোষণা, কোন কোন দিন মদের দোকান বন্ধ থাকবে জেনে নিন

পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মদের দোকান ও পানশালা বন্ধের নির্দেশিকা জারি করেছে রাজ্য আবগারি দপ্তর। নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে ভোটগ্রহণ ও গণনার দিনগুলিতে এই ‘ড্রাই ডে’ কার্যকর থাকবে। মূলত অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতেই নবান্নের পক্ষ থেকে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৩ এবং ২৯ এপ্রিল সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাগুলিতে সমস্ত মদের দোকান ও বার বন্ধ থাকবে। নিয়ম মোতাবেক, ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে থেকেই এই নিষেধাজ্ঞা শুরু হবে। ২৩ এপ্রিলের ভোটের জন্য ২১ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে এবং ২৯ এপ্রিলের ভোটের জন্য ২৭ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে ভোট প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সুরা কেনাবেচা ও পানশালা খোলা রাখা নিষিদ্ধ।

ভোটগ্রহণের পাশাপাশি আগামী ৪ মে নির্বাচনের ফল প্রকাশের দিনও রাজ্যজুড়ে মদের দোকান ও পানশালা সম্পূর্ণ বন্ধ থাকবে। আবগারি দপ্তর আরও জানিয়েছে, যদি কোনো বুথে পুনর্নির্বাচনের প্রয়োজন হয়, তবে সেখানেও এই একই নিয়ম কঠোরভাবে কার্যকর করা হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও প্রশাসনকে এই নির্দেশিকা যথাযথভাবে পালন করার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *