আইফোনকে টেক্কা দিচ্ছে স্যামসাং! নতুন ফোন কেনার আগে এই ৪টি বড় কারণ অবশ্যই জেনে নিন

স্মার্টফোন দুনিয়ায় অ্যাপল বনাম স্যামসাং লড়াই দীর্ঘদিনের। প্রিমিয়াম স্মার্টফোন কেনার ক্ষেত্রে গ্রাহকরা প্রায়ই দ্বিধায় পড়েন আইফোন ভালো নাকি স্যামসাং। তবে সাম্প্রতিক প্রযুক্তিগত বিবর্তনে অন্তত চারটি বিশেষ ক্ষেত্রে আইফোনকে পেছনে ফেলে দিয়েছে দক্ষিণ কোরিয়ান জায়ান্ট স্যামসাং। এই তথ্যগুলো জানলে আপনার পরবর্তী স্মার্টফোন কেনার সিদ্ধান্ত নেওয়া সহজ হবে।
প্রথমত, ফোল্ডেবল ফোনের বাজারে স্যামসাং এখন অপ্রতিদ্বন্দ্বী। ২০১৯ সাল থেকে স্যামসাং বাজারে ফোল্ডেবল ফোন আনলেও অ্যাপল এখনও এই বিভাগে কোনো ফোন লঞ্চ করতে পারেনি। দ্বিতীয়ত, স্যামসাংয়ের আল্ট্রা ফ্ল্যাগশিপ ফোনগুলোর সাথে পাওয়া যায় এস-পেন (S Pen), যা নোট নেওয়া বা ড্রয়িং করার ক্ষেত্রে বাড়তি সুবিধা দেয়; যা আইফোনে অনুপস্থিত।
এছাড়া ডিসপ্লে এবং ক্যামেরার ক্ষেত্রেও স্যামসাং চমকপ্রদ। স্যামসাংয়ের ডায়নামিক অ্যামোলেড ২এক্স ডিসপ্লে আইফোনের তুলনায় অধিক শার্প এবং উজ্জ্বল ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে। চতুর্থত, ক্যামেরার জুম প্রযুক্তিতে স্যামসাং অনেকটা এগিয়ে। যেখানে আইফোন তার দুর্দান্ত ক্যামেরার জন্য পরিচিত, সেখানে স্যামসাং ফ্ল্যাগশিপ ফোনে দিচ্ছে ১০০এক্স জুম এবং কোয়াড ক্যামেরা সেটআপের মতো আধুনিক ফিচার। তাই অত্যাধুনিক সব ফিচারের সমন্বয়ে বর্তমান বাজারে স্যামসাং বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে।