গুজরাটি গুন্ডার কাছে আত্মসমর্পণ নয়, হুঙ্কার অভিষেকের!

গুজরাটি গুন্ডার কাছে আত্মসমর্পণ নয়, হুঙ্কার অভিষেকের!

সবং বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মানসরঞ্জন ভূঁইয়ার সমর্থনে আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে আয়োজিত এই জনসভায় উপস্থিত হয়ে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্যে বলেন, ‘এই পশ্চিম মেদিনীপুরের মাটি, বাংলার মাটি বীরদের মাটি। গুজরাটি গুন্ডার কাছে বাংলা আত্মসমর্পণ করবে না।’ এদিনের জনসভা থেকে তিনি দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার চালানোর পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্বের কড়া সমালোচনা করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *